Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬
Smartphone

দেশে আশঙ্কাজনক হারে কমছে স্মার্টফোনের বিক্রি! কেন হঠাৎ বাজারে মন্দা?

তবে এই পরিস্থিতিতেও একটি ব্র্যান্ডের বিক্রি বেড়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৬, ১৭:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৬, ১৭:১৭

options
link
দেশে আশঙ্কাজনক হারে কমছে স্মার্টফোনের বিক্রি! কেন হঠাৎ বাজারে মন্দা? zoom
প্রতীকী ছবি।
Advertisement

দেশে লাফিয়ে বাড়ছে স্মার্টফোনের দাম। সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে তেমনই ছবি ফুটে উঠেছে। দেখা যাচ্ছে, গত বছরের তুলনায় চলতি বছরের এপ্রিল- জুন ত্রৈমাসিকের হিসেব অনুযায়ী এদেশে স্মার্টফোন বিক্রি ১০ শতাংশ কমেছে ৷ গোটা বিশ্বের নিরিখে এদেশেই ছবিটা এতটা হতাশাজনক।

স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, কেন হঠাৎ বাজারে মন্দা? এর নেপথ্যে রয়েছে মেমরি চিপের মূল্যবৃদ্ধি। যার জেরেই প্রতিটি ব্র্যান্ডই বাধ্য হয়েছে স্মার্টফোনের দাম বাড়াতে। আর সেই কারণেই এই পরিস্থিতি। বলে রাখা ভালো, এই পরিমাণে বিক্রি হ্রাস, গত ৬ বছরের মধ্যে সবচেয়ে বেশি। ফলে আশঙ্কা বাড়ছে। এর মধ্যে সবচেয়ে হতাশাজনক ছবিটা ১৫ হাজার টাকার কম দামের যে ‘মাস মার্কেট’, সেখানেই দেখা যাচ্ছে। এখানে বিক্রির ঘাটতি ৪৫ শতাংশ। ফলে এই বাজারটাই সবচেয়ে বেশি চাপের মুখে রয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, কেন হঠাৎ বাজারে মন্দা? এর নেপথ্যে রয়েছে মেমরি চিপের মূল্যবৃদ্ধি। যার জেরেই প্রতিটি ব্র্যান্ডই বাধ্য হয়েছে স্মার্টফোনের দাম বাড়াতে। আর সেই কারণেই এই পরিস্থিতি।

তবে এই পরিস্থিতিতেও একটি ব্র্যান্ডের বিক্রি বেড়েছে। ‘নাথিং’ ব্র্যান্ডের দ্বিতীয় ত্রৈমাসিকের হিসেব ১০৫ শতাংশ। ফলে এই মুহূর্তে দেশের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা স্মার্টফোনের ব্র্যান্ড এটাই। উল্লেখ্য, সারা বিশ্বে স্মার্টফোনের বাজার হিসেবে সবচেয়ে আগে চিন। তারপরই ভারত। তবু সেখানে এই ছবি হতাশা জাগাচ্ছে। প্রশ্ন উঠছে, তাহলে কি আগামিদিনেও এমন ছবিই দেখা যাবে?

বিশেষজ্ঞরা বলছেন, বছরের বাকি সময়ও বিক্রি কমবেই। কেননা মেমরি চিপ ও যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির যে ট্রেন্ড এই মুহূর্তে রয়েছে, সেটাই হয়তো অব্যাহত থাকছে। পরিসংখ্যান বলছে মেমরির দাম প্রায় চারগুণ বেড়েছে সেপ্টেম্বর ২০২৫-এর পর থেকে। আর পাঁচমাসের মধ্যে তা পাঁচগুণ বাড়তে পারে। ফলে গোটা বছরের নিরিখে স্মার্টফোনের বিক্রির হার ১৩ শতাংশও কমতে পারে। এদিকে ছবিটা চিনের ক্ষেত্রেও খারাপ। ফোন বিক্রি সেখানেও কমেছে। তবে তার হার মাত্র ২ শতাংশ। সেই নিরিখে ভারতে বিক্রির হার অনেক বেশি ভয় দেখাচ্ছে বাজারকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.