সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিমধ্য়েই রোদের তেজ বেড়েছে। বাড়ি থেকে বাইরে বের হওয়ার আগে নিয়ম করে সানস্ক্রিন মাখছেন। তবুও দেখছেন, মুখের ত্বক কালচে। উজ্জ্বলতা হারাচ্ছে মুখের ত্বক। ভাবছেন কী উপায়? নাহ, এর জন্য বিউটি সালোঁতে ছোটার দরকার নেই। বরং ঘরোয়া উপায়েই সেরে ফেলতে পারেন রূপটান। ম্যাজিকের মতো কাজ করবে এই ফেসপ্যাক।
১) দু’চামচ হলুদ গুঁড়ো এক পাত্রে নিয়ে ভাল করে পুড়িয়ে নিন। তারপর একটি পাত্রে দুধের সঙ্গে গুলে নিয়ে এক চামচ মধু মিশিয়ে দিন। এ বার ঘন মিশ্রণটি একটি ব্রাশ দিয়ে সারা মুখে মেখে নিন। কিছুক্ষণ রাখুন। প্রয়োজনে হাত-পায়েও লাগাতে পারেন। মিনিট পাঁচেক পর ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে নিন মুখ। দেখবেন একবার ব্যবহারেই ফল পাবেন।
[আরও পড়ুন: চর্চায় দেবলীনার ফিল্মফেয়ার ফ্যাশন, অভিনেত্রী বলছেন, ‘এক্সপেরিমন্ট দরকার’]
২) পেঁপে ত্বকের পোড়া ভাব তোলার জন্য খুবই উপকারী। অন্য দিকে মধু ত্বককে কোমল ও মসৃণ করতে সাহায্য করে। আধ কাপ পাকা পেঁপে চটকে নিয়ে এক টেবিল চামচ মধু মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ৩০ মিনিট রেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। এই মিশ্রণ গলায় লাগাতে ভুলবেন না। প্রয়োজনে হাতে, পায়েও ব্যবহার করতে পারেন।
৩) শসা ও লেবু দু’টিই ত্বক ব্লিচ করার জন্য ভাল। ভিটামিন সি ত্বক উজ্জ্বল করে। এক টেবিল চামচ শসার রস, এক টেবিল চামচ লেবুর রস এবং এক টেবিল চামচ গোলাপজল একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি তুলো দিয়ে সারা মুখে লাগান। ১০ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। যখনই রোদে বেরোবেন বাড়ি ফিরে এই প্যাকটি মাখতে পারেন।
৪) কলার খোসার মধ্যে কিছু পরিমাণ কফি এবং মধু ঢেলে দিন। সেই খোসাটা নিয়ে স্ক্রাবারের মতো করে মুখে ঘষতে থাকুন কয়েক মিনিট। এতে ত্বক ঝকঝকে হবে এবং বলিরেখা পড়বে না।
[আরও পড়ুন: ‘মোদি ৬০, মমতা ১০০’, ভোট ফ্যাশনে এগিয়ে ‘বাংলার মেয়ে’, দেদার বিকোচ্ছে টিশার্ট]
সর্বশেষ খবর
-
বিকেলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল ঝড়বৃষ্টি, তীব্র গরম থেকে মিলবে রেহাই?
-
ট্রাম্প-খামেনেই সাক্ষাতের কোনও সম্ভাবনাই নেই! সাফ জানাল ইরান
-
মেট্রোপথে জুড়তে পারে কলকাতা স্টেশন, কবে মিলবে পরিষেবা?
-
আজ যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশ, সতর্ক প্রশাসন
-
আফগানিস্তানের বিরুদ্ধে টস জিতল ভারত, অভিষেক তরুণ স্পিনারের, কেমন হল প্রথম একাদশ?