সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৈশাখের শেষে তীব্র গরম। রাজ্যজুড়ে বইছে তাপপ্রবাহ। বাইরে বেরনোই যেন দায়। এই পরিস্থিতিতে কিছুটা আরামদায়ক সময় কাটানোর জন্য সুইমিং পুলের কোনও বিকল্প নেই। ওই জলে ক্লোরিন দেওয়া থাকে। তার ফলে চুল এবং ত্বকের ক্ষতির সম্ভাবনা প্রবল। তাই প্রচণ্ড গরমে সুইমিং পুলের জলে শরীর ভেজানোর আগে সাবধান হতে হবে। জেনে নিন কীভাবে যত্ন নেবেন চুলের।
*পুলে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটান? তবে অবশ্যই সুইমিং ক্যাপ কিনুন। তার ফলে ক্লোরিনের ক্ষতিকর প্রভাব থেকে চুলকে বাঁচানো সম্ভব।
*সুইমিং পুলে থাকা ক্লোরিন চুলকে আরও শুষ্ক করে তোলে। তার ফলে চুল পড়ে যাওয়ার সমস্যা বাড়ে। আর্দ্রতা বাড়াতে পুলে নামার আগে চুল ভিজিয়ে নিন। ক্লোরিনের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচাতে নারকেল অথবা আমন্ড অয়েল চুলে মেখে নিন।

*কমপক্ষে সপ্তাহে একবার হেয়ার মাস্ক ব্যবহার করুন। তার ফলে চুলের হারানো ঔজ্জ্বল্য ফিরবে। হবে আরও নরম। চুল পড়ার সমস্যা থেকেও মিলবে মুক্তি।
এবার জেনে নেওয়া যাক ঘরোয়া পদ্ধতিতে হেয়ার মাস্ক তৈরি করবেন কীভাবে?
উপকরণ:
পাকা কলা: ন্যূনতম ১টি (চুলের মাপ অনুযায়ী কলার সংখ্যাও বাড়াতে হবে)
দই: ২ চামচ
লেবুর রস: ২ চা চামচ
নারকেল তেল: ১ চা চামচ
ডিম: ১টি (সাদা অংশ)
একটি পাত্রে সব উপকরণ মিশিয়ে নিন। ভালো করে ফেটিয়ে এবার চুলে মেখে নিন। শুকনো পর্যন্ত অপেক্ষা করুন। ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। তাতেই দেখবেন চুল ফিরে পাবে ঔজ্জ্বল্য। হবে আরও নরম।
সর্বশেষ খবর
-
রিলসের নেশাই কাল! বৃষ্টি মাথায় ভরা গঙ্গায় ঝাঁপ দিয়ে তলিয়ে গেলেন শিবপুরের যুবক
-
মাথায় পড়ল বাজ! ধুলো ঝেড়ে উঠে পড়লেন ব্যক্তি, ভিডিও ভাইরাল, কীভাবে সম্ভব? বিশেষজ্ঞ জানালেন…
-
কলা-গোলমরিচে ডিটক্স, তরমুজ-নুনে মেদ গায়েব! ভাইরাল দাবির কতটা সত্যি?
-
সন্তান স্কুল থেকে বেরল? রেজাল্ট কেমন! অ্যাপেই তথ্য পাবেন অভিভাবকরা, অভিনব উদ্যোগ শান্তিপুরে
-
শিশুর গোপনাঙ্গে চুমু খাওয়ার মানে…, বৃদ্ধের ২০ বছরের জেলের সাজা বহাল রেখে কী জানাল হাই কোর্ট?
