Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৬ আগস্ট ২০২৬
Remove Sindoor stains

সাধের শাড়িতে সিঁদুরের দাগ লাগলে তুলবেন কীভাবে? রইল উপায়

হাতের কাছেই পেয়ে যাবেন সামগ্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৩, ২০২৪, ১৩:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৩, ২০২৪, ১৩:৫৪

options
link
সাধের শাড়িতে সিঁদুরের দাগ লাগলে তুলবেন কীভাবে? রইল উপায় zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার দিনের পুজোর (Durga Puja 2023) পর আসে দশমী। দেবীবরণের পর সিঁদুরখেলার পালা। চুটিয়ে সিঁদুর খেললেন। কিন্তু তার পর যদি সাধের শাড়িতে দাগ লেগে যায় চিন্তার শেষ থাকে না। কীভাবে তোলা যাবে এই দাগ? আছে! আছে! সিঁদুরখেলার পর শাড়িতে লেগে যাওয়া দাগ তোলার একাধিক উপায় রয়েছে।

Nusrat Jahan shares her Bijaya Dasami photo

Advertisement

সিঁদুর খেলার সময় কিছুই মনে থাকে না। কিন্তু তার পর যখন হুঁশ ফেরে, তখন পছন্দের শাড়িতে সিঁদুরের দাগ দেখে মন তো খারাপ হবেই। এক্ষেত্রে কাজে লাগবে ভিনিগার। কীভাবে? প্রথমে একটি জায়গায় জল নিন। তাতে ভিনিগার দিন। তার পর শাড়ির যে জায়গায় দাগ লেগেছে শুধু সেই অংশটি ওই জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। এতেই দাগ হালকা হয়ে যাবে। তার পর ভালো করে শাড়িটি ধুয়ে ফেলুন।

শাড়ির সিঁদুরের দাগ তোলার ক্ষেত্রে শেভিং ক্রিমও দারুণ কাজে লাগে। যেখানে দাগ রয়েছে সেখানে শেভিং ক্রিম লাগিয়ে দেবেন। তারপর একটি শুকনো কাপড় নেবেন। তা দিয়েই শাড়ির শেভিং ক্রিম লাগানো জায়গায় ঘষতে থাকুন। তাহলেই দাগ হালকা হয়ে আসবে। বরফ দিয়েও শাড়ির সিঁদুরের দাগ তোলা যায়। যেখানে দাগ লেগেছে সেখানে বরফ ঘষতে থাকবেন। ফল পাবেন হাতেনাতে।

Sindoor-Khela-1

হাতের কাছে হ্যান্ড স্যানিটাইজার আছে? তাতেও কাজ হয়ে যাবে। শাড়ির যেখানে দাগ লেগেছে সেখানে স্যানিটাইজার স্প্রে করে দেবেন। তার পর শুকনো কাপড় দিয়ে ঘষবেন। দেখবেন অল্প সময়েই দাগ দূর হয়ে যাবে। প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু শাড়ি আবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। তাহলে? সিঁদুরখেলার সময়টা উপভোগ করুন। দাগের চিন্তা খুব বেশি করার প্রয়োজন নেই। বছরের এই কটা দিনই তো সবকিছু ভুলে হাসিমুখে বাঁচার সময়। আবার আসছে বছরের অপেক্ষা। তার আগে যেটুকু সময় পাওয়া যায়, হাসিমুখে থাকুন। ভালো করে দিনগুলো কাটান। এই সুন্দর সময়ই আগামীর পাথেয়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.