Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Arjun Tendulkar–Saaniya Chandhok Wedding

লেহেঙ্গা নয়, শাড়িতেই অনন্যা দুই পরিবারের মহিলারা, ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া শচীন-অর্জুনের সাজেও

অপরূপ সাজের এক মহাসমারোহ হয়ে উঠেছিল অর্জুন-সানিয়ার বিবাহ উৎসব। চটকদার অলংকার, উগ্র রঙের জায়গা নিয়েছিল নরম প্যাস্টেল শেড, পোলকি-হীরে-কুন্দনের আভূষণ। প্রত্যেকের সাজ ও পোশাকে ভারতীয় ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা চোখে পড়ে এদিন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৫, ২০২৬, ১৯:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৫, ২০২৬, ১৯:৪৬

options
link
লেহেঙ্গা নয়, শাড়িতেই অনন্যা দুই পরিবারের মহিলারা, ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া শচীন-অর্জুনের সাজেও zoom
প্রত্যেকের সাজ ও পোশাকে ভারতীয় ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা চোখে পড়ে এ’দিনের অনুষ্ঠানে

সাত জন্মের বন্ধনে বাঁধা পড়লেন শচীন-পুত্র অর্জুন তেণ্ডুলকর এবং বাগদত্তা সানিয়া চন্দোক (Arjun Tendulkar–Saaniya Chandhok Wedding)। গত বছরের আগস্টেই বাগদান সেরেছিলেন তাঁরা। এইবার আচার মেনে বিবাহিত জীবনে পা রাখার পালা। এ উপলক্ষে মুম্বইয়ের পাঁচতারা হোটেল ‘দ্য সেন্ট রেজিস’-এ উপস্থিত হয়েছিলেন ভারতীয় ক্রিকেট, সিনেমা ও রাজনৈতিক মহলের বহু মান্যগণ্য ব্যক্তিত্ব। সে তালিকায় ছিল অম্বানি পরিবারও।

অনুষ্ঠানের থিমের নাম ‘সাজ’— পাত্রপাত্রীর নাম জুড়ে তা বানানো। সত্যিই যেন সে নামের সঙ্গে সাযুজ্য রেখে অপরূপ সাজের এক মহাসমারোহ হয়ে উঠেছিল এই বিবাহ উৎসব। চটকদার অলংকার, উগ্র রঙের জায়গা নিয়েছিল নরম প্যাস্টেল শেড, পোলকি-হীরে-কুন্দনের আভূষণ। প্রত্যেকের সাজ ও পোশাকে ভারতীয় ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা চোখে পড়ে এ’দিন।

Advertisement

Sarees Outshine Lehengas at Arjun–Saaniya’s Wedding

উত্তর ভারতের বেশিরভাগ উৎসব-অনুষ্ঠানে সাধারণত ‘ট্র্যাডিশনাল’ পোশাকের মর্যাদা পেয়ে থাকে লেহেঙ্গাই। এক্ষেত্রে অবশ্য ব্যতিক্রমী চিত্র ধরা পড়ে। অর্জুন-সানিয়ার বিবাহের সন্ধ্যাটির জন্য লেহেঙ্গার বদলে শাড়ি বেছে নিয়েছিলেন দুই পরিবারের মহিলারাই। ভুবনমোহিনী রূপে ধরা দেন শচীন-কন্যা সারা। তিনি পরেছিলেন ব্লাশ পিংক রঙের শাড়ি, যার পাড়ে সোনার জড়ির ঠাঁসা কাজ। সঙ্গে পরেছিলেন গলাভরানো স্টেটমেন্ট নেকপিস ও কানের দুল। কপালে মাঙ্গটিকা। প্রসঙ্গত উল্লেখ্য, সানিয়া চন্দোক ও সারা স্কুলবেলার বন্ধু। অর্জুনের সঙ্গে সানিয়ার সম্পর্কের বয়সও দীর্ঘ বছর কয়েক।

মা অঞ্জলি তেণ্ডুলকরও এ’দিন সন্ধের জন্য প্রাধান্য দিয়েছিলেন গোলাপিকেই। তাঁর পরনে ছিল হ্যান্ডলুমে তৈরি রিগাল পিঙ্ক রঙের শাড়ি। পাড়ে অ্যান্টিক গোল্ড এম্ব্রয়ডারির কাজ। অন্যদিকে ক্রিম-রঙা শেরওয়ানি বেছে নেন শচীন। একত্রে যারপরনাই মানানসই লাগছিল পাত্রের বাবা-মাকে।

Sarees Outshine Lehengas at Arjun–Saaniya’s Wedding

অর্জুন ও সানিয়া- উভয়ের পরনেই ছিল ম্যাচিং রেড। সানিয়ার ঠাঁসা জড়ির কাজে ভরা লাল শাড়ির সঙ্গে যেন পাল্লা দিচ্ছিল অর্জুনের লাল শেরওয়ানি। ভারতীয় বিবাহের রঙ বলতে যে প্রথমেই লালের কথা মাথায় আসে আমাদের, লালের চাইতে মানানসই যে অন্য কিছু হতেই পারে না, অর্জুন-সানিয়ার সাজ আরও একবার প্রমাণ করল তাই।

হর্ষদীপ কৌর ও শংকর মহাদেবনের গানে মোহময় হয়ে উঠেছিল বিবাহবাসর। অতিথির মধ্যে উল্লেখ্য, অমিতাভ বচ্চন, নিতা অম্বানি, আকাশ অম্বানি, শ্লোকা অম্বানি, শাহরুখ খান, ফারহান আখতার, জয় শাহ, দেবেন্দ্র ফড়নবিস প্রমুখ। অতিথিদের বেশিরভাগের পোশাকের রঙেও অফ-হোয়াইট, পাউডার পিংক, ফ্রেশ গ্রিন, মিউটেড গোল্ডে‌র ছড়াছড়ি দেখা যায়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.