সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকালে উঠে অফিস যাওয়ার জন্য তৈরি হতে হবে৷ কিন্তু তার আগে কী আর কম কাজ! পোশাক, মানানসই মেক-আপ তো নয় হল৷ কিন্তু চুল? কম সময়ে সামান্য পরিশ্রমে কীভাবে ম্যানেজ করবেন চুলকে? সেই চিন্তা থাকে অনেকেরই৷ তাই আপনার জন্য রইল কিছু টিপস৷ ঘুমোতে যাওয়ার আগে এই টিপসগুলি মেনে চললে চুল নিয়ে আর চুলোচুলি করতে হবে না আপনাকে৷
[সঠিক মেক-আপ করতে চাইলে এই ভুলগুলি এড়িয়ে চলুন]
জানেন কি, আপনার বালিশও চুলকে অনুজ্জ্বল ও দুর্বল করে দেওয়ার জন্য যথেষ্ট৷ তাই প্রথমেই আপনার মাথার বালিশের কভার বদল করুন৷ সুতির বদলে ব্যবহার করুন সিল্কের কভার৷ সিল্কের কভারই আপনার চুলকে রাখতে পারে উজ্জ্বল৷ এমনকী, ত্বকের ঔজ্জ্বল্য ও বলিরেখা রোধেও উপকার দিতে পারে এই পন্থা৷
[ফ্যাশন নিয়ে সচেতন ছোটরাও, জেনে নিন ওদের জন্য পুজোয় কী কিনবেন]
ঘুম ভেঙেই ঢেউ খেলানো একরাশ চুল দেখতে চান? প্রথমে আপনার চুল দিয়ে হাত খোঁপা তৈরির চেষ্টা করুন৷ এবার উঁচুতে বেঁধে নিন ওই চুল৷ এবার ঘুমিয়ে পড়ুন৷ সকালে ঘুম থেকে উঠে চুল খুললেই অবাক হয়ে যাবেন আপনি৷ অফিসে বেরোনোর আগে হেয়ার সিরাম স্প্রে করে বেরিয়ে পড়ুন৷ দেখবেন, চুলের জন্য প্রশংসা পাবেন নিশ্চয়৷
[ওজন বাড়াতে নয়, কমাতে সাহায্য করে ঘি!]
আপনার চুলেরও পুষ্টির প্রয়োজন৷ কিন্তু অফিস যাওয়ার হাজারও ব্যস্ততায় চুলের যত্ন নেওয়ার সময়ই পান না তাই তো? চিন্তা নেই৷ বরং রাতে ঘুমোতে যাওয়ার আগে ডিম ও আমন্ড অয়েলের মিশ্রণ চুলে লাগিয়ে নিন৷ একটি মাস্ক পরে ঘুমিয়ে পড়ুন৷ সকালে ঘুম থেকে উঠে শ্যাম্পু করে নিন৷ কয়েক সপ্তাহের মধ্যে তফাতটি নিজের চোখেই দেখতে পাবেন আপনি৷
[মুক্তোর মতো সাদা দাঁত পেতে ব্যবহার করুন এই ঘরোয়া টোটকা]
ভিজে চুলে ঘুমানোর কথা ভুলেও ভাববেন না৷ অফিস থেকে ফিরে চুল ভিজিয়ে স্নান করার অভ্যাস থাকলে, এখনই তা বদলে ফেলুন৷ তাতে চুলের ডগা ফেটে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আপনি৷ রাতে একান্তই স্নান করতে হলে ব্যবহার করুন ড্রাই শ্যাম্পু৷
সর্বশেষ খবর
-
বরানগর-বারাকপুর মেট্রো প্রকল্পের অগ্রগতি, হকারের পুনর্বাসনের আর্জি জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি বিধায়ক কৌস্তভের
-
কেন ভাঙা হবে না পুরবোর্ড? ৭২ ঘণ্টায় জবাব চাইল রাজ্য, এবার কলকাতা পুরসভায় প্রশাসক!
-
‘পদে পদে বাধা দিত আগের সরকার’, চিংড়িঘাটায় মেট্রোর কাজ দেখে তৃণমূলকে তোপ রেলমন্ত্রী বৈষ্ণবের
-
‘গিলগিট-বালটিস্তান ভারতের অংশ’, অধিকৃত কাশ্মীরে নির্বাচনের মাঝেই পাকিস্তানকে কড়া বার্তা নয়াদিল্লির
-
প্রথম দিনই জোড়া সেঞ্চুরি, ‘দুর্বল’ আফগানদের বিরুদ্ধে চালকের আসনে ভারত