সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদ্যোপান্ত নিরামিশাষী আলিয়া ভাট। মাছ-মাংস ছুঁয়েও দেখেন না! পনির তাঁর প্রচণ্ড পছন্দের। আর ভালবাসেন আলু টিকি, ফ্রেঞ্চ ফ্রাই, ডাল-ভাত। খাওয়াদাওয়ার ব্যাপারে ভীষণই সাদামাটা তিনি। এই সুযোগে বলে রাখি, আলু কিন্তু আলিয়ার বেশ প্রিয়। তবে ফিট থাকতে মেপেঝুঁখে খেতে হয়। অভিনেত্রীর পছন্দের তালিকায় আরেকটা পদ রয়েছে, যা কিনা আলিয়া নিজেই বানাতে শিখেছেন। ‘বিটরুট স্যালাড’। যখন তখন বেশ আয়েস করে খান এই পদ। আপনিও বাড়িতে বানাতে চান? তাহলে ঝটপট জেনে নিন রেসিপি।
প্রথমেই বলি, কী কী উপকরণ লাগবে?
স্যালাডের জন্য- ১টি বিট (সেদ্ধ করে গ্রেট করা), ১ কাপ টক দই ফেটানো, এক চিমটি গোলমরিচ, ১ চা চামচ চাট মশলা, ধনেপাতা কুচি অল্প।
ফোড়নের জন্য- ১/৪ টেবিলচামচ অলিভ অয়েল বা সাদা তেল, কালো গোটা সরষে অল্প, গোটা জিরে, হিং, কারিপাতা।

এবার জেনে নিন ‘বিটরুট স্যালাড’ কীভাবে বানাবেন?
সেদ্ধ করে গ্রেট করা বিট একটি পাত্রে নিন। এতে ফেটানো দই দিয়ে ভাল করে মেশান। এবার সেই মিশ্রণে গোলমরিচ, চাট মশলা, ধনেপাতা কুচি দিয়ে চামচ দিয়ে নেড়ে নিন। এবার একটা প্যানে তেল গরম করে তাতে গোটা সরষে, জিরে ফোড়ন দিন। আঁচ কমিয়ে তাতে প্রথমে হিং, তারপর কারি পাতা দিয়ে ভাল করে নাড়ুন। এবার প্যানের এই তেল দিয়ে দিন দই আর বিটের মিশ্রণে। আবার ভাল করে মেশান। ব্যস, তৈরি আলিয়া ভাটের প্রিয় ‘বিটরুট স্যালাড’। এর পুষ্টিগুণও দারুণ। চাইলে স্বাদবদলের জন্য ডায়েট চার্টে যোগ করতে পারেন।
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক