Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২০ আগস্ট ২০২৬
Valentine’s Day 2026

মিষ্টিমুখেও থাক স্বাস্থ্যের খেয়াল, জিভে জল আনা ৫ ‘ফ্রুট ডেজার্টে’ জমুক ভ্যালেন্টাইনস ডে

জিভের আরাম আর শরীরের সুস্থতা। দুই বজায় রেখেই সাজিয়ে নিন এবারের প্রেমদিবসের ডেজার্ট। তবে, এর দায়িত্ব কিন্তু নিজেকেই নিতে হবে। খুব বেশি কিছু ঝামেলা নেই। নিজের হাতেই রেঁধে ফেলুন। আপনার প্রিয় মানুষটি খুশি হবেন। কীভাবে তৈরি করবেন? জানুন রেসিপি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১৭:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১৭:১০

options
link
মিষ্টিমুখেও থাক স্বাস্থ্যের খেয়াল, জিভে জল আনা ৫ ‘ফ্রুট ডেজার্টে’ জমুক ভ্যালেন্টাইনস ডে zoom
প্রেমদিবসে মিষ্টিমুখ হবে না তা কি হয়?
Advertisement

প্রেমদিবসে মিষ্টিমুখ হবে না তা কি হয়? কিন্তু চকোলেট বা অতিরিক্ত চিনির কেক-পেস্ট্রিতে মজে না থাকাই ভালো। বাইরে থেকে কেনা ডেজার্টে স্বাস্থ্যঝুঁকি বিশাল। ২০২৬-এর ভ্যালেন্টাইনস ডে-র নতুন ট্রেন্ড বলছে, শরীর ও মন— দুইয়েরই যত্ন নেবে ‘ফ্রুট ডেজার্ট’। জিভের আরাম আর শরীরের সুস্থতা। দুই বজায় রেখেই সাজিয়ে নিন এবারের প্রেমদিবসের ডেজার্ট। তবে, এর দায়িত্ব কিন্তু নিজেকেই নিতে হবে। খুব বেশি ঝামেলা কিছু নেই। নিজের হাতেই রেঁধে সঙ্গীকে খাওয়ান। আপনার প্রিয় মানুষটি খুশি হবেন। কীভাবে তৈরি করবেন? জানুন রেসিপি।

স্ট্রবেরি ইয়োগার্ট পারফে

ভালোবাসার দিনে লাল রঙের ছোঁয়া থাকবে না, তা কি হয়! স্ট্রবেরি আর দইয়ের মেলবন্ধনে বানিয়ে ফেলুন ‘স্ট্রবেরি ইয়োগার্ট পারফে’। কম ফ্যাটযুক্ত টক দইয়ের সঙ্গে পরতে পরতে সাজিয়ে দিন টাটকা স্ট্রবেরি কুচি। উপরে সামান্য গ্রানোলা ছড়িয়ে দিলেই তৈরি এক অসাধারণ পদ। এটি যেমন প্রোটিনে ঠাসা, তেমনই অ্যান্টি-অক্সিড্যান্টে সমৃদ্ধ।

Advertisement
বেরি চিয়া পুডিং

যাঁরা একটু অন্যরকম স্বাদ খুঁজছেন, তাঁদের জন্য সেরা বিকল্প বেরি চিয়া পুডিং। আমন্ড মিল্ক বা কাঠবাদামের দুধে চিয়া সিড ভিজিয়ে সারারাত ফ্রিজে রেখে দিন। সকালে থকথকে পুডিংয়ের ওপর একমুঠো বেরি ছড়িয়ে দিলেই কেল্লাফতে। এই পদটি ফাইবার এবং ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর। দেখতেও যেমন আকর্ষণীয়, খেতেও তেমনই তৃপ্তিদায়ক।

গ্রিলড আনারস

একটু অন্যরকম চাইলে ট্রাই করতে পারেন দারুচিনি ছড়ানো গ্রিলড আনারস। আনারসের স্লাইসগুলো হালকা আঁচে সেঁকে নিয়ে ওপর থেকে দারুচিনির গুঁড়ো ছড়িয়ে দিন। আগুনের তাপে আনারসের নিজস্ব মিষ্টি ভাব আরও খোলতাই হবে। ক্যালরি যেমন কম, স্বাদেও তেমন অনন্য।

কিউই-স্ট্রবেরির সালাদ

সতেজ অনুভূতির জন্য কিউই এবং স্ট্রবেরির রঙিন সালাদ রাখা যেতে পারে। হালকা লেবুর রস আর ফলের প্রাকৃতিক মিষ্টতা মিলে এক অদ্ভুত স্বাদ তৈরি করে। এতে থাকে প্রচুর ভিটামিন সি, যা ত্বকের জেল্লাও বাড়ায়। আবার সহজ অথচ রাজকীয় ডেজার্ট চাইলে বেছে নিন ডার্ক চকোলেট দেওয়া ফ্রোজেন আঙুর। আঙুর হিমায়িত করে তার ওপর গলানো ডার্ক চকোলেটের প্রলেপ দিন। অল্প মিষ্টিতে আভিজাত্যের ছোঁয়া পেতে এর জুড়ি মেলা ভার।

ডার্ক চকোলেট দেওয়া ফ্রোজেন আঙুর

এবারের ভ্যালেন্টাইনস ডে হোক একটু অন্যরকম। দোকানের বানানো মিষ্টি সরিয়ে রেখে নিজের মনের মতো করে তৈরি করুন মুখ-মিষ্টির উপাদান। সুস্থ থেকে প্রিয়জনের পাশে সারাজীবন থাকার অঙ্গীকারই হোক এবারের ভ্যালেন্টাইনসের মূল প্রতিশ্রুতি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.