সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঙালির উৎসব মানেই সেই উৎসবের সঙ্গে অবশ্যই যোগ থাকবে পেটপুজোর। আর দুর্গা পুজো মানেই বাঙালিয়ানাকে নতুন করে উদযাপন করা। তা পোশাকে হোক কিংবা খাবারের পাতে (Durga Puja Special Recipe)। এ ব্যাপারে ঠাকুমা-দিদিমাদের হাতের রান্না যদি একবার মুখে ওঠে, তাহলে পুজো জমজমাট। বাংলার এমনই রান্না মানকচু মুরগির ঝোল। কীভাবে বানাবেন? রইল রেসিপি
উপাদান
বেশি করে মানকচু
দুটো মুরগি (কেটে পিস করা)
আদা
রসুন
পিঁয়াজ বাটা
হলুদ
কাঁচা লঙ্কা
ধনে
জিরে গুঁড়ো
নারকেলের দুধ এক কাপ
তেল ও নুন প্রয়োজন মতো
পিঁয়াজ

[আরও পড়ুন: শিফন শাড়ি-স্লিভলেস ব্লাউজ, পুজোয় সাজবেন নাকি ‘রানি’ আলিয়ার মতো? রইল টিপস ]
তৈরির পদ্ধতি
প্রথমে সব মশলা দিয়ে মাংস ভাল করে কষিয়ে নিন। এবার মানকচু চৌকো চৌকো করে কেটে নুন আর হলুদ দিয়ে ভাল করে সিদ্ধ করে নিন। এরপর কচু থেকে বাড়তি জল ঝরিয়ে নিন। তারপর জলঝরানো মানকচু মাংসে দিয়ে ভাল করে আবার কষিয়ে নিতে হবে। ওভেনের আঁচ রাখুন মাঝারি। লক্ষ্য রাখুন মাংস যেন ভালো করে সিদ্ধ হয়।
মাংস নামানোর আগে নারকেলের দুধ, মুচমুচে করে ভাজা পিঁয়াজ আর কাঁচা লঙ্কা উপরে দিয়ে দিতে হবে। গরম ভাত দিয়ে এই মাংস কিন্তু দারুণ লাগবে। তবে ইচ্ছে করলে পরোটা বা রুটি দিয়েও খেতে পারেন। এক্ষেত্রে সঙ্গে রাখুন একটু লঙ্কার আচার। তবে বাঙালির আবার গরম ভাত ছাড়া চলে না। তার সঙ্গে এই স্পেশ্যাল মুরগির ঝোল জাস্ট জমে যাবে।
[আরও পড়ুন: দশভূজার ছবি থেকে ‘মা আসছেন’ ক্যাপশন, পুরুলিয়ায় সুপারহিট পুজো স্পেশাল টি-শার্ট]
সর্বশেষ খবর
-
আবহাওয়াই ভিলেন! দিল্লিতে বিপজ্জনক হারে বাড়ছে শ্বাসযন্ত্রের সংক্রমণ, সোয়াইন ফ্লুতে আক্রান্ত ১,৩৪৯
-
আজও প্রাসঙ্গিক, গান্ধীর লেখা পাণ্ডুলিপি নিলামে বিক্রি হল রেকর্ড দামে
-
তিন বছর ডুরান্ড ফাইনালে ডার্বি, শুরু টিকিট বিক্রি, কত টাকা দাম?
-
নিয়ম না মেনেই স্কুল চত্বরে অনুপ্রবেশ! ‘ককরোচ’দের বিরুদ্ধে রুখে দাঁড়াল রাজস্থানের গ্রামবাসীরা
-
কানে দুল, কপালে টিপ, কিন্তু উধাও একঢাল চুল! চর্চায় রাজন্যার ‘নেড়া’ লুক