সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্রুট স্যালাড কিংবা গাজর-টমেটো, শসা দিয়ে স্যালাড রোজকার খাবার তালিকায় খুব কমন। কিন্তু যদি স্বাদ বদলাতে চান, আর পুষ্টিও চান, তাহলে ঝটপট জেনে নিন চিকেন বাঁধাকপির স্যালাড। একেবারে উপযুক্ত পদ। খুব সহজ রেসিপি। বাচ্চাদের জন্য যেমন ভালো, তেমনই বড়রাও খেতে পারেন। ডায়েট চার্টে রাখতে পারেন এই পুষ্টিকর খাবার।
উপকরণ-
৩০০ গ্রাম বাধাকপি
১টা ক্যাপসিকাম
২ টো পেঁয়াজ
৪ টে কাঁচালঙ্কা
১টা গাজর
১০০ গ্রাম বিনস কুচি
১ চাচামচ গোলমরিচ
২ চাচামচ অরিগ্যানো
১ চাচামচ চিলি ফ্লেক্স
৪০০ গ্রাম চিকেন বোনলেস
১ চাচামচ নুন
৩ চাচামচ মাখন
প্রণালী-
সমস্ত সবজিগুলো কুচি করুন। প্যানে মাখন দিয়ে তাতে সেই সবজিগুলো দিন। নুন দিয়ে স্যতে করে নিন। চিকেনগুলো সেদ্ধ করুন। এরপর সরু সরু করে কেটে অল্প নুন দিয়ে হালকা স্যতে করুন মাখনে। এবার সবগুলো একসঙ্গে মিশিয়ে দিন ২ মিনিট কম আঁচে রাখুন। এবার ওরিগ্যানো, চিলিফ্লেক্স, গোলমরিচ দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন। ব্যস তৈরি চিকেন বাঁধাকপির স্যালাড
সর্বশেষ খবর
-
‘বিজেপির মন্ত্র আমি নয় আমরা’, সরকারি কাজের মূল্যায়নে দলের নজরদারি চান মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
অঙ্গনওয়াড়ির খাবারে আস্ত সাপ! সেই খাবারের প্যাকেট দেওয়া হল অন্তঃসত্ত্বাকে, তারপর…
-
বিশ্রী ফলের পরেও তৃণমূলে গুরুত্বহীন উত্তর, মমতার গড়া কমিটিতে শুধু গৌতম
-
অভিষেকেই ঘূর্ণি সুথারের, দ্বিতীয় দিনেই জয়ের গন্ধ পাচ্ছে টিম ইন্ডিয়া
-
পর্বতারোহীদের তাবু-স্লিপিং ব্যাগেও দুর্নীতি! এভারেস্টে মৃতদের খুঁজতে টাকা দেননি অরূপ? বিস্ফোরক পিয়ালি