সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতকাল মানেই রকমারি শাক। পাতে হরেক পদ। তার মধ্যে মেথি শাক অন্যতম। আর এই সময়েই মেথির পরোটা বেশ জনপ্রিয়। জানেন বলিউড অভিনেত্রী কৃতী স্যাননের প্রিয় শীতকালীন পদ ‘মেথি কা পরাঠা’। এর পুষ্টিগুণ যেমন, তেমন স্বাদও। তাছাড়া বাচ্চাদের শাক খাওয়াতে গিয়ে প্রাণ একেবারে ওষ্ঠাগত হয়ে যায়! কিন্তু পরোটা করে দিলে ঝটপট প্লেট সাফ হয়ে যায়। আপনিও খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন মেথির পরোটা। কীভাবে? রইল রেসিপি।
প্রথমেই বলে দিই, উপকরণ কী কী লাগবে?
আটা ১ কাপ, ময়দা ১ কাপ, মেথি শাক ১ কাপ (কুচনো), কাঁচা লঙ্কা ২টি, রসুন ৩ কোয়া, নুন (স্বাদমতো) জোয়ান গুঁড়ো ১ চা চামচ, কসুরি মেথি ১ টেবল চামচ, সাদা তেল ৪ টেবল চামচ, দেশি ঘি (ভাজার জন্য)।

প্রণালী-
কুচনো মেথি পাতা ভালো করে ধুয়ে নিন। এবার ময়দা, আটা, মেথি শাক, লঙ্কা কুচি, অল্প সাদা তেল আর বাকি সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে মেখে নিন প্রয়োজন মাফিক জল দিয়ে। তারপর আধঘণ্টার জন্য ভেজা কাপড় দিয়ে ময়দার ডো ঢেকে রাখুন।
এবার আধ ঘণ্টা বাদে দেখবেন ডো অনেকটা নরম হয়ে গিয়েছে ততক্ষণে। এবার লেচি কেটে। একটা ননস্টিক প্যান বা তাওয়ায় ঘি গরম করুন। তাতে পরোটাগুলো ভেজে নিন। ব্যস তৈরি ‘মেথি কা পরাঠা’। রায়তার সঙ্গে পরিবেশন করতে পারেন। দিব্যি লাগে খেতে।
[আরও পড়ুন: এবার বড়দিনে স্বাদ বদলান! কেকের সঙ্গে প্লেটে উঠুক চিংড়ির পাটিসাপটা, রইল রেসিপি]
সর্বশেষ খবর
-
‘সজলের পুজোয় ঢাক বাজানো-ধুনুচি নাচের নিয়ম জানুন’, সুদীপার নিশানায় ‘মুখোশধারী’ টলিউড
-
পুলিশের নজর এড়াতে শাড়ির আড়ালে লুকিয়ে তৃণমূল কর্মী! শেষমেশ কী হল?
-
এবার তৃণমূলে ভবনেও পচা ডিমের আশঙ্কা? কাউন্সিলরদের বৈঠক বাতিল মমতার
-
ফের রক্তাক্ত নানুর! দুই গোষ্ঠীর লড়াইয়ে চলল গুলি, মৃত ১, গ্রামে মোতায়েন পুলিশ
-
‘ভয়ংকর রকম কমে গিয়েছে’, ভারতের জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ মাস্কের