সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতকাল মানেই রকমারি সবজি। আর ঠান্ডাকে কাবু করতে একবাটি গরম স্যুপের জুড়ি মেলা ভার! রকমারি সবজি কিংবা চিকেন বা মাটন পায়া স্যুপ তো খেয়েছেন বহুবার। এবার একটু স্বাদবদল হবে নাকি? তাহলে বাড়িতেই ঝটপট বানিয়ে নিন মাশরুম চিংড়ি স্যুপ। যেমন পুষ্টিকর তেমনি স্বাদ। রইল সহজ রেসিপি।
কী কী লাগবে?
মাশরুম ১ কাপ, মাঝারি চিংড়ি ৬-৭টা, পিঁয়াজকুচি ১ টেবিল চামচ, রসুনকুচি ১ চা চামচ, আদাবাটা ১ চা চামচ, তেল বা মাখন ১ টেবিল চামচ, জল ২ কাপ, গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, নুন ১ চা চামচ বা স্বাদমতো।
এবার জেনে নিন কী করে বানাবেন?
কড়ায় তেল গরম করুন। তাতে রসুনকুচি, আদাবাটা ও পেঁয়াজকুচি ভেজে নিন। এবার সেই তেলে চিংড়ি ও আধ কাপ মাশরুম দিন। কয়েক মিনিট ভেজে চিংড়ি ও মাশরুম তুলে রাখুন। এবার বাকি মাশরুমে ১ কাপ জল দিয়ে দিন। ১০ মিনিট পর মাশরুম তুলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার এর সঙ্গে আরও ১ কাপ জল দিয়ে ফুটিয়ে নিন। এবার ভাজা চিংড়ি ও মাশরুম এতে দিন। শেষে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে ২-৩ মিনিট পর নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন।
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক