Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Ramadan Eid 2026

খুশির ইদে পাতে আসুক হালিম থেকে লাচ্চা পরোটা, ঝক্কিহীন এই ৩ রেসিপিতেই কেল্লাফতে!

Eid Special Recipes: ইদের দিনে বাঙালির অন্দরমহলে ভিন স্বাদের পদের খোঁজ নতুন কিছু নয়। তবে ভিড় ঠেলে রেস্তরাঁয় যাওয়ার বদলে এবারের উৎসব জমে উঠতে পারে আপনার হেঁশেলেই। সামান্য ধৈর্য আর সঠিক উপকরণ থাকলে অনায়াসেই বানিয়ে ফেলা যায় রেস্তরাঁ-মানের শাহী পদ। খুশির ইদকে আরও আনন্দময় করে তুলতে রইল জিভে জল আনা ৩ সেরা রেসিপি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৯, ২০২৬, ১৭:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৯, ২০২৬, ১৭:১৩

options
link
খুশির ইদে পাতে আসুক হালিম থেকে লাচ্চা পরোটা, ঝক্কিহীন এই ৩ রেসিপিতেই কেল্লাফতে! zoom
এবারের ইদ জমে উঠুক আপনার হেঁশেলেই। রইল সেরা ৩ শাহী রেসিপি।

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। রমজান মাসের সংযম শেষে খুশির ইদ কড়া নাড়ছে দুয়ারে। উৎসব মানেই তো প্রিয়জনদের সঙ্গে মিলন আর কবজি ডুবিয়ে খাওয়াদাওয়া। ইদের দিনে বাঙালির অন্দরমহলে ভিন স্বাদের পদের খোঁজ নতুন কিছু নয়। তবে ভিড় ঠেলে রেস্তরাঁয় যাওয়ার বদলে এবারের উৎসব জমে উঠতে পারে আপনার হেঁশেলেই। সামান্য ধৈর্য আর সঠিক উপকরণ থাকলে অনায়াসেই বানিয়ে ফেলা যায় রেস্তরাঁ-মানের শাহী পদ। খুশির ইদকে আরও আনন্দময় করে তুলতে রইল জিভে জল আনা ৩ সেরা রেসিপি।

শাহী হালিম
দীর্ঘক্ষণ উপবাসের পর শরীরের প্রোটিন ও কার্বোহাইড্রেটের ঘাটতি মেটাতে হালিমের জুড়ি মেলা ভার। এটি যেমন স্বাস্থ্যকর, তেমনই রাজকীয় স্বাদে ভরপুর। কীভাবে বানাবেন?

Advertisement
Ramadan Eid 2026: Celebrate Eid at home with easy special recipes.
ছবি: সংগৃহীত

উপকরণ: মুগ, মুসুর, ছোলা ও মাষকলাই ডাল (আধ কাপ), আধ কাপ ডালিয়া বা ভাঙা গম, ৫০০ গ্রাম মাংস (ছোট টুকরো), পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, কাঁচালঙ্কা, গরম মশলা, জিরে-ধনে গুঁড়ো এবং ঘি বা সরষের তেল।

প্রস্তুত প্রণালী: প্রথমে ডাল ও গম ৪-৫ ঘণ্টা ভিজিয়ে রেখে প্রেসার কুকারে সিটি দিয়ে একদম নরম করে সেদ্ধ করে নিন। এরপর কড়াইতে তেল গরম করে পেঁয়াজ লাল করে ভাজুন। আদা-রসুন ও সব গুঁড়ো মশলা দিয়ে মাংস ভালো করে কষিয়ে নিন। মাংস থেকে তেল ছাড়লে তাতে সেদ্ধ ডালের মিশ্রণটি ঢেলে দিন। মৃদু আঁচে ঘন ঘন নাড়তে থাকুন যতক্ষণ না মিশ্রণটি থকথকে হয়ে আসে। পরিবেশনের আগে ওপর থেকে বেরেস্তা, ধনেপাতা কুচি, আদা কুচি আর লেবুর রস ছড়িয়ে দিন।

লাচ্চা পরোটা
ইদের সকালে বা ডিনারের পাতে লাচ্চা পরোটা এক অন্য মাত্রা যোগ করে। এর ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকে মুচমুচে তৃপ্তি।

Ramadan Eid: Celebrate Eid 2026 at home with special recipes.
ছবি: সংগৃহীত

উপকরণ: ২ কাপ ময়দা, ১টি ডিম, সামান্য নুন ও চিনি, এক কাপের তিন ভাগের এক ভাগ তরল দুধ, ঘি ও তেল।

প্রস্তুত প্রণালী: ময়দা, নুন ও চিনি মিশিয়ে নিন। আলাদা পাত্রে ডিম ও দুধ ফেটিয়ে সেই মিশ্রণ দিয়ে ময়দা মাখুন। ঘি দিয়ে ভালো করে ময়ান দিয়ে আধঘণ্টা ভিজে কাপড়ে ঢেকে রাখুন। এরপর লেচি কেটে পাতলা রুটি বেলে নিন। রুটির ওপর ঘি ও শুকনো ময়দা ছড়িয়ে ছুরি দিয়ে সরু করে কেটে দড়ির মতো পাকিয়ে নিন। এবার গোল করে পেঁচিয়ে আবার আধঘণ্টা রেখে দিন। হাত দিয়ে চেপে পরোটার আকার দিয়ে প্রথমে শুকনো তাওয়ায় ও পরে ঘি দিয়ে লালচে করে ভাজুন। শেষে দুই হাত দিয়ে হালকা চাপ দিলেই স্তরগুলো খুলে আসবে।

বিফ ভুনা
পরোটা বা পোলাওয়ের সঙ্গে মাংসের এই পদটি ছাড়া ইদের ভোজ অসম্পূর্ণ।

Ramadan Eid 2026: Celebrate Eid at home with special recipes.
ছবি: সংগৃহীত

উপকরণ: ১ কেজি মাংস, ১ কাপ পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, লঙ্কা ও হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা, তেজপাতা ও তেল।

প্রস্তুত প্রণালী: মাংসের টুকরোগুলো প্রথমে তেলে হালকা ভেজে তুলে রাখুন। কড়াইতে মশলা ও নুন দিয়ে ভালো করে কষিয়ে ভাজা মাংসগুলো দিয়ে দিন। জল দিয়ে মাংস সেদ্ধ হতে দিন। অন্য একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ বেরেস্তা করুন। তাতে কাশ্মীরি লঙ্কা ও গরম মশলা দিয়ে সেদ্ধ মাংসটি ঢেলে কষিয়ে নিন। ঝোল শুকিয়ে মাখোমাখো হয়ে এলে নামিয়ে নিন।

পরিশুদ্ধ মন আর জিভে জল আনা এই পদগুলোই আপনার এবারের ইদকে স্মরণীয় করে রাখবে। বাড়িতেই তৈরি করুন এই শাহী দস্তরখান আর চমকে দিন প্রিয়জনদের।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.