Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Tiranga Lassi

Independence Day: মাত্র কয়েকটা উপাদানেই তৈরি হয়ে যাবে ‘তেরঙ্গা লস্যি’, স্বাধীনতা দিবসে চেখে দেখুন

সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করতে ভুলবেন না।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২৩, ১৮:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২৩, ১৮:০৯

options
link
Independence Day: মাত্র কয়েকটা উপাদানেই তৈরি হয়ে যাবে ‘তেরঙ্গা লস্যি’, স্বাধীনতা দিবসে চেখে দেখুন zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৫ আগস্ট। সারা দেশে পালিত হবে স্বাধীনতা দিবস। সেলিব্রেশন আপনার রান্নাঘরেও হতে পারে। চটজলদি তৈরি করে ফেলতে পারেন ‘তেরঙ্গা লস্যি’ (Tiranga Lassi)। দেখতে দারুণ, আবার খেতে মজা।

Tiranga-Lassi-1

Advertisement

এর জন্য কী কী উপাদান লাগবে?
দুই টেবিলচামচ কেসর সিরাপ (গেরুয়া রঙের জন্য)
তিন কাপ টক দই (সাদা রঙের জন্য)
দুই টেবিলচামচ খুস সিরাপ (সবুজ রঙের জন্য)
এক টেবিলচামচ এলাচ পাওডার
তিন টেবিলচামচ চিনি

[আরও পড়ুন: বর্ষার মধ্যাহ্নভোজ জমে যাক ‘আম-কাসুন্দি ইলিশে’, রইল জিভে জল আনা রেসিপি]

কীভাবে করবেন?
প্রথমে টক দই ভাল করে ফেটিয়ে নিন। তাতে এলাচ পাউডার ও চিনি পরিমান মতো মিশিয়ে দিন। এবার কিছুটা ফেটানো দইয়ের সঙ্গে কেসর সিরাপ মিশিয়ে দিন। তাতেই গেরুয়া রং পেয়ে যাবেন। আর সবুজ রং পেতে বাকি দইয়ের সঙ্গে মিশিয়ে দিন খুস সিরাপ।

Tiranga-Lassi-1

এবার সুন্দর একটি কাচের গ্লাস নিন। তাতে প্রথমে সবুজ রঙের দই দিয়ে এক তৃতীয়াংশ ভরে দিন। তারপর একই পরিমাণে সাদা দই দিয়ে দিন। সবশেষে দেবেন গেরুয়া রঙের টক দই। ব্যস, তিন রঙের বাহার। এবার উপরের অংশটি একটু সাজানোর পালা। তার জন্য ব্যবহার করুন পেস্তা। এবার কিছুক্ষণের জন্য লস্যির গ্লাসগুলো ফ্রিজে রেখে দিন। যতটা ঠান্ডা খেতে চান সেই অনুযায়ী। হ্যাঁ, খাওয়ার আগে সুন্দর করে ছবি তুলতে ভুলবেন না। সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে হবে তো! নাকি! হ্যাপি ইন্ডিপেনডেন্স ডে বলে কথা!

[আরও পড়ুন: লবস্টার স্পেগেটি খেতে খুব ভালবাসেন শাহরুখ, আপনিও রেঁধে ফেলুন এই পদ, রইল রেসিপি ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.