Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ১৩ জুন ২০২৬
Bottle Gourd Recipes

গরমে শরীর ঠান্ডা রাখবে ‘সাধের লাউ’, একঘেয়ে রান্না ছেড়ে জেনে নিন রকমারি রেসিপি

এবার চেটেপুটে পাত সাফ হওয়ার পাশাপাশি পেটও ধন্যবাদ জানাবে!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৮, ২০২৪, ১৭:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৮, ২০২৪, ১৭:১১

options
link
গরমে শরীর ঠান্ডা রাখবে ‘সাধের লাউ’, একঘেয়ে রান্না ছেড়ে জেনে নিন রকমারি রেসিপি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরমে পেট ঠান্ডা রাখতে লাউয়ের জুড়ি মেলা ভার! কিন্তু অনেকেই লাউ খেতে চান না। তাই একঘেয়ে লাউয়ের রান্না না করে এবার বরং কিছু অন্যরকম ট্রাই করুন। যদিও রন্ধন পটিয়সীদের ভালোই জানা যে ঠাকুমা-দিদিমাদের আমলে লাউয়ের কতরকম পদ দিয়ে খাওয়া হত। ঝোলে-ঝালে-অম্বলে।! কালে কালে সেসবের পাঠ হেঁশেল থেকে উঠে গেলেও পুরনো সেই রেসিপিগুলোই কিন্তু ভ্যাপসা গরমে শরীর ঠান্ডা রাখার দাওয়াই হিসেবে কাজ করে। তাই ঝটপট জেনে নিন কিছু রেসিপি।

লাউ কুমড়ো বড়ি ঘন্ট

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উপকরণ
১ টি গোটা লাউ কুচি করা
একফালি বড় সাইজের কুমড়ো (ডুমো করে কাটা)
৬-৭ টা ডালের বড়ি
১ চা চামচ রাঁধুনি, জিরে
১ চা চামচ কাঁচালঙ্কা কুচি
১ চা চামচ হলুদগুঁড়ো
৩-৪ টেবিল চামচ নারকেল কোরা
স্বাদ অনুযায়ী নুন-চিনি
প্রয়োজন অনুযায়ী তেল

প্রণালী
কড়ায় তেল গরম করে ডালের বড়িগুলো ভেজে তুলে রাখুন। এবার ওই তেলেই রাধুনি ও জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিন। এতে কুচি করে কেটে রাখা লাউ দিয়ে ভালো করে নাড়ুন। এবার এতে ডুমো করে কাটা কুমড়ো দিয়ে নুন ও হলুদ দিয়ে ফের নেড়ে ঢেকে দিন। বেশি ঘাটবেন না এতে লাউ-কুমড়ো দুটোই গলে গিয়ে একসা হবে! মিনিট পাঁচেক বাদে ঢাকা তুলে দেখুন জল ছাড়ছে কিনা। চেরা কাঁচালঙ্কা দিয়ে ফের একবার নেড়ে ঢেকে দিয়ে ঢিমে আঁচে রান্না করুন। নামানোর আগে বড়িভাজা ছড়িয়ে ভালো করে মিশিয়ে করে ঘন্টর সঙ্গে মিশিয়ে নিন। এবার উপর থেকে নারকেল কোড়া ছড়িয়ে দিন। ব্যস, তৈরি লাউ-কুমড়োর ঘণ্ট।

ছোলার ডাল দিয়ে লাউ ঘন্ট

উপকরণ
ঘণ্টর মতো কুচো করে কাটা লাউ ভাপিয়ে নেওয়া
১ কাপ সেদ্ধ ছোলার ডাল
২ টেবিল চামচ সাদা তেল
২ টি তেজপাতা
২ টি শুকনোলঙ্কা
১ চা চামচ গোটা জিরা
১ টেবিল চামচ আদা, কাঁচালঙ্কা বাটা
১ চা চামচ হলুদগুঁড়ো
গরমমশলা ১ চাচামচ
স্বাদ মত নুন-চিনি

প্রণালী
একটা পাত্রে তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা ও জিরে ফোড়ন দিয়ে নিতে হবে। এবার এতে ডাল দিয়ে আদা ও কাঁচালঙ্কা বাটা, হলুদ, নুন দিয়ে ভালো করে ভেজে নিন। এতে সামান্য জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। এবার লাউ দিয়ে মিশিয়ে নিন। মাখো মাখো হয়ে এলে উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন।

লাউ দিয়ে কলাই ডাল

উপকরণ
১ কাপ কলাই ডাল
১ বাটি লাউ পিস করে কাটা
১ টেবিল চামচ আদা জিরে বাটা
১ চা চামচ জিরে গুঁড়া
২ টেবিল চামচ সাদা তেল
৪ টে কাচা লঙ্কা চেরা
১ চা চামচ হলুদ
স্বাদ অনুযায়ী নুন

প্রণালী
কড়াই বসিয়ে তেল গরম করে ডাল ভালো করে ভেজে তুলে রাখতে হবে। প্রেসার কুকারে ডাল দিয়ে লাউ, হলুদ পরিমাণমতো নুন দিয়ে ৩ টে সিটি দিয়ে নামান। কড়াইতে ফোড়ন দিয়ে আদা, জিরেবাটা দিয়ে ভালো করে নেড়ে ডাল দিয়েও কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। হয়ে এলে জিরেগুঁড়ো দিয়ে গ্যাস অফ করে দিতে হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.