Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১১ জুন ২০২৬
World Kebab Day 2025

World Kebab Day: লা-জবাব কাবাবে উদরপূর্তি! রইল নিরামিষ-আমিষ রকমারি রেসিপি

সপ্তাহান্তে বাড়িতে বানিয়ে তাক লাগিয়ে দিন!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০২৫, ১৯:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০২৫, ১৯:২৫

options
link
World Kebab Day: লা-জবাব কাবাবে উদরপূর্তি! রইল নিরামিষ-আমিষ রকমারি রেসিপি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুদূর মধ্যপ্রাচ্য থেকে আসা কাবাব এখন গোটা বিশ্বে জনপ্রিয়। রকমারি সব রেসিপি। রাঁধুনিদের এক্সপেরিমেন্টে নিত্যনতুন সব কাবাবের রেসিপি বেড়িয়েছে। মাছ-মাংস তো বটেই, এমনকী নিরামিষ কাবাবও এখন হেঁশেলে ‘হট ফেবারিট’। ১১ জুলাই, আজ বিশ্ব কাবাব দিবস। সেই উপলক্ষেই আপনাদের জন্য রইল ভিন্ন ধরনের কাবাবের রেসিপি। যা সহজেই বানিয়ে নেওয়া যায়। সপ্তাহান্তে বাড়িতে বানিয়ে তাক লাগিয়ে দিন অতিথিদের! 

চিকেন হারিয়ালি কাবাব

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Veg, Non Veg different Kebab Recipes

উপকরণ
চিকেন কিউব বোনলেস (৩০০ গ্রাম), টক দই (১ কাপ), ধনেপাতা কুচি (১ কাপ), পুদিনাপাতা (আধ কাপ), কাঁচা লঙ্কা (৩ টে), গোলমরিচ গুঁড়ো (১ চা চামচ), আদা ও রসুন বাটা (২ টেবিল চামচ), লেবুর রস (১ টেবিল চামচ), কাবাব কাঠি (প্রয়োজন অনুযায়ী কয়েকটি), গলানো মাখন (আধ কাপ), নুন (আন্দাজমতো)

প্রণালী
প্রথমে মিক্সিতে ধনেপাতা কুচি, পুদিনাপাতা, কাঁচালঙ্কা ভালো করে পেস্ট করে নিতে হবে। একটি বড় পাত্রে চিকেন কিউব গুলি নিয়ে তাতে টকদই, ধনেপাতা, পুদিনাপাতা পেস্ট এবং আদা ও রসুনবাটা, নুন, লেবুর রস সব উপকরণ ভালো করে মিশিয়ে চিকেন ২ ঘন্টা বা তার বেশি ম্যারিনেট করে রাখতে হবে।

২ ঘণ্টা বাদে চিকেন কিউবগুলোকে বার করে কাবাব কাঠির মধ্যে ঢুকিয়ে গলানো মাখন ব্রাশ করে গ্যাস ওভেনে গ্রিল স্ট্যান্ড বসিয়ে চিকেন সমেত কাবাব কাঠি গুলিকে বসিয়ে এপিঠ-ওপিঠ করে খুব ভালো করে সেঁকে নিতে হবে। অথবা প্রিহিটেড ওভেনে গ্রিল মোডে ১৬৫ ডিগ্রি ফারেনহাইটে ১০ থেকে ১৫ মিনিট গ্রিল করে নামিয়ে নিতে হবে।

আফগানি চিকেন কাবাব

উপকরণ
৫০০ গ্রাম চিকেন ছোট করে পিস করা, হলুদগুঁড়ো, গোলমরিচগুঁড়ো, গরম মশলাগুঁড়ো, কয়েকটা আমন্ড, কাঁচা লঙ্কা, পরিমাণমতো জল, টক দই, আদাবাটা, রসুনবাটা, নুন (আন্দাজমতো), ফ্রেশ ক্রিম, কসৌরি মেথি, সাদা তেল, গলানো মাখন।

প্রণালী
চিকেন লেগ পিসগুলো জলে ভালো ভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। ছুরি দিয়ে মাংসের গায়ে একটু করে চিরে দেবেন। আমন্ড জলে ভিজিয়ে খোসা ছাড়িয়ে রাখুন। মিক্সিতে আমন্ড, কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে পেস্ট করে নিন। এবার একটা বড় বাটিতে টক দই, আদাবাটা, রসুনবাটা, হলুদগুঁড়ো, গোলমরিচগুঁড়ো, গরম মশলাগুঁড়ো, আমন্ড-লঙ্কার পেস্ট, ফ্রেশ ক্রিম, কসৌরি মেথি, নুন এবং অল্প সাদা তেল একসঙ্গে মিশিয়ে নিন ভালো করে একদম। এবার চিকেনের পিসগুলোয় মশলার এই মিশ্রণটা মাখিয়ে তিন ঘণ্টা ফ্রিজে রেখে দিন। এবার তাওয়ায় ঘি ব্রাশ করে ঢাকা দিয়ে এপিঠ-ওপিঠ ভেজে নিন। মাঝেমধ্যে মাখন ব্রাশ করে দিন মাংসের পিস গুলোর গায়ে। মাংস সেদ্ধও হবে ফ্লেভারও থাকবে। এটা কাবাব ট্রেতেও বানাতে পারেন কিংবা ওভেনেও।

ছাতু-ধনে চিকেন কাবাব

Happy New Year 2025: Different Chicken Kebab recipes

উপকরণ
চিকেন কিমা (৫০০), ধনেপাতা-রসুন-লঙ্কা-গোটা গোলমরিচ একসঙ্গে পেস্ট হবে, রোস্টেড ছাতু, পিঁয়াজ বাটা, লেবুর রস, নুন, মিঠে আতর, গোলমরিচগুঁড়ো, সাদা তেল, ঘি।

পদ্ধতি
নুন, লেবুর রস, ধনেপাতা বাটার মিশ্রণ দিয়ে চিকেন কিমা ম্যারিনেট করে ১ ঘণ্টা রাখুন। তারপর প্যানে তেল গরম করে পিঁয়াজ বাটা, কাঁচালঙ্কা কুচি দিয়ে ম্যারিনেটেড চিকেন দিন। পরিমাণমতো নুন। সেদ্ধ হয়ে গোলমরিচগুঁড়ো দিয়ে মাখো মাখো করে নিন। তেল ছাড়লে বুঝবেন হয়ে গেছে। নামানোর আগে মিঠে আতর ছড়ান। এবার বাইন্ডিংয়ের জন্য রোস্টেড ছাতু দিয়ে মেখে নিন। ঠান্ডা স্টিকে কাবাবের আকারে গড়ে রাখুন। এবার তাওয়ায় ঘি ব্রাশ করে এপিঠ-ওপিঠ ভেজে নিন।

দুধিয়া কাবাব

উপকরণ

পনির, দুধ, খোয়াক্ষীর, ক্রিম, চিজ, নুন, চিনি, এলাচগুঁড়ো, গরমমশলাগুঁড়ো, কাজুবাদাম, ঘি, কিশমিশ, পেস্তা, কর্নফ্লাওয়ার।

পদ্ধতি

পনির, চিজ, খোয়াক্ষীর গ্রেট করে নিয়ে তার মধ্যে অল্প দুধ, ক্রিম ও বাকি উপকরণ মিশিয়ে বেশ খানিকক্ষণ ভাল করে মাখুন। পুরো মসৃণ মাখা হয়ে টিক্কার আকারে গড়ে নিন। এবার তাওয়ায় ঘি দিয়ে এপিঠ-ওপিঠ করে ভেজে নিন।

ভেজ হরিয়ালি কাবাব

উপকরণ

সিদ্ধ পালং শাক, ছোলার ডাল, ধনেপাতা, ধনেগুঁড়ো, কাঁচালঙ্কা, জায়ফলগুঁড়ো, বেসন, কিশমিশ, ড্রাই ম্যাঙ্গো পাউডার, নুন, ঘি, সাদা তেল।

পদ্ধতি
৪-৫ ঘণ্টা ভেজানো ছোলার ডাল, পালং শাক, ধনেপাতা, কিশমিশ, নুন, কাঁচালঙ্কা সমস্ত মূল উপকরণ মিক্সিতে বেটে নিন। সেই মিশ্রণে বেসন, ধনেগুঁড়ো,জায়ফলগুঁড়ো, ড্রাই ম্যাঙ্গো পাউডার, নুন দিয়ে ভাল করে মেখে নিন। এবার কাবাবের আকারে গড়ে নিয়ে প্রতিটার গায়ে ঘি ব্রাশ করে নিন। এবার তাওয়ায় সাদা তেল গরম করে ভেজে নিন দু-পিঠ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.