সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওজন বাড়া নিয়ে এই প্রজন্মের তরুণ-তরুণীদের মাথাব্যথার শেষ নেই৷ ওজন নিয়ন্ত্রণে রাখতে খাওয়া কমিয়ে দেন অনেকে৷ তাতে হিতে বিপরীত হয়৷ ওজন কমানোর নেশায় স্বাস্থ্যের পক্ষে চরম ক্ষতি ডেকে আনেন তাঁরা৷ কিন্তু খাওয়া কমানো তো কোনও সমাধান নয়৷ ওজন কমাতে গেলে ডায়েটেও অনেক পরিবর্তন আনতে হয়৷ তবে এমন কয়েকটা খাবার আছে, যা পেটপুরে খেলেও ওজন বাড়ে না৷
কী কী সেই খাবার?
ছাতু
ব্রেকফাস্টে নানা ধরনের খাবারের অনায়াস বিকল্প হয়ে উঠতে পারে এটি৷ পুষ্টিগুণে কোনও ঘাটতি নেই৷ ওজন বাড়ার কোনও সমস্যা নেই৷ পানীয় হিসেবে তৈরি করেও ছাতু খাওয়া যেতে পারে৷ ওজন তো বাড়বেই না উল্টে হিট স্ট্রোকের সম্ভাবনাও কমিয়ে দেয় এই খাবার৷

ইডলি
দক্ষিণ ভারতে জলখাবার হিসেবে ইডলির প্রচলন ব্যাপক৷ যাঁরা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছেন তাঁরা অনায়াসে এ খাবার খেতে পারেন৷ কার্বোহাইড্রেট ও প্রোটিনে সমৃদ্ধ, কোলেস্টেরল প্রায় নেই বললেই চলে৷ এদিকে ভাপা বা স্টিমড হওয়ার ফলে সহজপাচ্যও বটে৷

দালিয়া
উত্তর ভারতের অধিবাসীদের কাছে জনপ্রিয় খাবার এটি৷ বেশ মশলাদার করেও যেমন এটি তৈরি করা যায়, তেমনি হালকা সহজপাচ্যও করে তোলা যায়৷ ধীরে ধীরে হজম হয় বলে ক্রমে ক্রমে গ্লুকোজের মুক্তি ঘটে৷ ফলে যাঁরা ওজন কমাতে চান তাঁরা অনেকক্ষণ কিছু না খেয়েও এনার্জি পেতে পারেন৷

ধোকলা
স্ন্যাক্স খাওয়ার ঝোঁকে অনেকেই ফাস্ট ফুড খেয়ে ফেলেন৷ তাতে ওজন কমানোর দফারফা হয়ে যায়৷ হালকা স্ন্যাক্স জাতীয় খাবার হিসেবে তাই ধোকলা খাওয়া যেতে পারে৷ এতেও কোলেস্টেরল প্রায় নেই বললেই চলে৷

এছাড়াও বাজরার রুটি কিংবা স্প্রাউট স্যালাডও যথেষ্ট পরিমাণে খাওয়া যেতে পারে৷ তাতে শরীরের প্রয়োজনীয় ভিটামিন, প্রোটিন ও খনিজের চাহিদা মেটে৷ কিন্তু কোলেস্টেরল জমে না৷ ফলে ওজন কমানোর জন্য পেট খালি রাখার প্রয়োজন হয় না৷
সর্বশেষ খবর
-
মেয়েরা ‘যৌনবস্তু’ নয়, বিশ্বকে নারীবাদের ‘প্রথম পাঠ’ পড়িয়েছিলেন গান্ধীবাদী গ্লোরিয়া
-
ছি পাকিস্তান! লজ্জার হারেও ভারতের মহিলা ক্রিকেটারকে কুরুচিকর আক্রমণ, ভিডিও ভাইরাল
-
ফের বাংলাদেশের মাদ্রাসায় শিশু নির্যাতন! ৭ জনকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ‘শিক্ষক’
-
স্ত্রী’কে ‘আপত্তিকর’ অবস্থায় দেখাটাই পরকীয়া প্রমাণে যথেষ্ট নয়! বলছে পাটনা হাই কোর্ট
-
‘গার্লফ্রেন্ডের পিছনে খরচ করে সুদ পাবেন না, এফডি করুন’, নারীবিদ্বেষী পোস্টারে ছয়লাপ মেট্রো