সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে এসে গেল জিওনি ম্যারাথন এম ৫ প্লাস৷ মিডিয়াটেক এসওসি প্রসেসর, ৬ ইঞ্চির ডিসপ্লে ও ৫০২০ এমএএইচ ব্যাটারি৷ সংস্থার সদর দফতর বেজিংয়ে লঞ্চ করার প্রায় ৫ মাস পর এ দেশে মডেলটি লঞ্চ করল সংস্থা৷
ই-কমার্স সাইট ফ্লিপকার্টে ফোনটির ‘এক্সক্লুসিভ’ বিক্রি শুরু হয়েছে৷ পাশাপাশি মিলছে সংস্থার আউটলেটেও৷ ভারতীয় মুদ্রায় মডেলটির দাম পড়বে প্রায় ২৭ হাজার টাকা৷ শ্যাম্পেন গোল্ড ও পোলার গোল্ড- দুটি রঙে মিলবে নয়া মডেলটি৷
ভারতের দায়িত্বপ্রাপ্ত সংস্থার সিইও অরবিন্দ ভোরা জানিয়েছেন “এ দেশে এম ৫ লঞ্চ করতে পেরে আমরা রোমাঞ্চিত৷ মডেলটির বিশেষত্ব হল এর হ্যান্ডক্রাফ্ট ডিজাইন ও পাওয়ারপ্যাক ব্যাটারি৷” তাঁর দাবি, ব্যাটারি নিয়ে স্মার্টফোন ইউজারদের সমস্ত অভিযোগের সুরাহা করবে এই ফোন৷
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!