সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রাহকদের জন্য সুখবর নিয়ে এল টেলিকম সার্ভিস প্রোভাইডার ভোডাফোন৷ যাঁরা অনলাইনে সিনেমা দেখতে ভালবাসেন, তাঁদের কথা মাথায় রেখে এই নয়া অফার আনল সংস্থাটি৷ বলিউড, হলিউড ও আঞ্চলিক সিনেমা, জনপ্রিয় শো-এর বিশাল সম্ভার গ্রাহকদের হাতের মুঠোয় এনে দিতে ‘আমাজন প্রাইম ভিডিও’র সঙ্গে গাঁটছড়া বাধল ভোডাফোন৷
Breaking news. NOT! @EastIndiaComedy #EICOutrage. https://t.co/ZUUT0hmTFY. @hankypanty @sapanv @TheBanat @one_by_two @SahilBulla pic.twitter.com/NBsIN50sJ0
Advertisement— Amazon PrimeVideo IN (@AmazonVideoIN) March 16, 2017
‘ভোডাফোন ফোর-জি সুপার নেট’ নেটওয়ার্কের গ্রাহকরা আগামী ২২ মার্চ থেকে আমাজন প্রাইম ভিডিও সার্ভিসের জন্য নাম নথিভুক্ত করলে পাবেন ৫০% ক্যাশব্যাক৷ ‘মাই ভোডাফোন অ্যাপ’ বা ভোডাফোন ওয়েবসাইট থেকে আমাজন প্রাইম ভিডিও-র সাবস্ক্রিপশন করলে বার্ষিক যে ৪৯৯ টাকা লাগে, তার মধ্যে ২৫০ টাকাই ফেরত পাবেন আমাজন পে ব্যালেন্সে৷ এই মুহূর্তে দেশের বাজারে একমাত্র ভোডাফোনের সঙ্গেই আমাজনের এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানা গিয়েছে৷ আমাজন প্রাইম ভিডিও পরিষেবায় সবচেয়ে বেশি এক্সক্লুসিভ সিনেমা, শোয়ের সম্ভার রয়েছে বলে দাবি সংস্থার৷ পাশাপাশি, কম ডেটা খরচে দুর্দান্ত প্লে-ব্যাক কোয়ালিটি মিলবে বলেও দাবি সংস্থার৷
Vodafone SuperNet™ 4G, the Data Strong Network™, made for heavy internet usage! To know more: https://t.co/aTmBLL1wdD pic.twitter.com/XWAjbu9tC9
— Vodafone India (@VodafoneIN) March 17, 2017
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার