সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লঞ্চ হওয়ার আগেই প্রায় বাজার জয় করে ফেলেছে গুগলের নতুন অপারেটিং সিস্টেম৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এখন ‘ট্রেন্ডিং’ হয়ে গিয়েছে গুগলের ‘অ্যান্ড্রোমেডা’৷ গুগলের পক্ষ থেকে কিছু না জানালেও, টেকস্যাভিদের উৎসাহিত করার জন্য অ্যান্ড্রয়েডের পক্ষ থেকে অবশ্য প্রকাশের সম্ভাবনার কথা জানিয়ে দেওয়া হয়েছে৷
কিন্তু ঠিক কেন নতুন অপারেটিং সিস্টেম নিয়ে এত হইচই?
শোনা যাচ্ছে, এই ‘অ্যান্ড্রোমেডা’ তৈরি হচ্ছে গুগল ক্রোম ও অ্যান্ড্রয়েডের সমন্বয়ে৷ ক্রোমের ও অ্যান্ড্রয়েডের নানান বৈশিষ্ট্য সহযোগে নতুন এই অপারেটিং সিস্টেম একটি ট্যাবলেট ও একটি ল্যাপটপে পরীক্ষা করবে সংস্থা৷ কিন্তু ঠিক কোন নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকছে এই অপারেটিং সিস্টেমে তা এখনও জানা যায়নি৷
প্রসঙ্গত এই ‘অ্যান্ড্রোমেডা’ নামটির নেপথ্যেও রয়েছে একটি কাহিনি৷
এই একই নামেই রয়েছে আকাশগঙ্গার সবচেয়ে কাছে অবস্থিত আরেকটি ছায়াপথ৷ বিজ্ঞানীদের মতে, ৪০০ কোটি বছরের মধ্যে আকাশগঙ্গার সঙ্গে এই ‘অ্যান্ড্রোমেডা’ ছায়াপথের ধাক্কা খাওয়ার সম্ভাবনা রয়েছে৷ অন্যদিকে, অ্যান্ড্রয়েড এবং ক্রোমের ‘collision’ –এই জন্ম হচ্ছে ‘অ্যান্ড্রোমেডা’র৷ যদিও এই ‘collision’-এর জন্য ৪০০ কোটি বছর অপেক্ষা করতে হবে না তা নিশ্চিত৷
সর্বশেষ খবর
-
বসিরহাট পুরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ, পুরবোর্ড গঠনের আর্জিতে হাই কোর্টে মামলা
-
ব্রাজিলের দলে থেকেও নেই নেইমার! চলবে বিশেষ ফিজিওথেরাপি, আদৌ খেলবেন বিশ্বকাপে?
-
ঋতব্রতর ‘বিরোধী’ দলনেতা নির্বাচনকে চ্যালেঞ্জ করবে কালীঘাট? কল্যাণ বলছেন, ‘আদালতে প্রমাণ হবে’
-
নিজের রাজ্যের লিগেই অবিক্রীত রাহুল, আইপিএলে দারুণ ফর্ম সত্ত্বেও কেন এই অবস্থা?
-
প্রেমে প্রত্যাখ্যানের বদলা! অফিসে সহকর্মীদের সামনে তরুণীকে কুপিয়ে ‘খুন’ প্রাক্তন প্রেমিকের, প্রকাশ্যে ভিডিও