Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
Bhindi Recipes

ঢেঁড়স এক্কেবারে অপছন্দের? এই ৫ রেসিপি মেনে বানালে ছোটরাও আঙুল চেটে খাবে!

ঢেঁড়সের আঠালো ভাব কমাতে ভাজার সময় সামান্য লেবুর রস বা আমচুর ব্যবহার করতে পারেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০২৬, ১১:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০২৬, ১১:৩২

options
link
ঢেঁড়স এক্কেবারে অপছন্দের? এই ৫ রেসিপি মেনে বানালে ছোটরাও আঙুল চেটে খাবে! zoom
সঠিক রেসিপি মেনে বানালে ঢেঁড়সের পদও উপাদেয় হয়ে ওঠে।
Advertisement

মেনুতে ঢেঁড়স রয়েছে শুনলে মুখ বাংলার পাঁচ হয়ে যায় বেশিরভাগ খুদেরই। বড়রাও অনেকেই ঢেঁড়স খেতে এক্কেবারে পছন্দ করেন না। তাহলে কি রান্নাঘর থেকে পাকাপাকিভাবে বাদই দিয়ে দিতে হবে? আজ্ঞে না, রইল ঢেঁড়সের ৪ উপাদেয় রেসিপি (Bhindi Recipes)। এভাবে ঢেঁড়স রান্না করলে, ছোট বড় সক্কলে আঙুল চেতে খাবে!

Hate Bhindi? Try These 5 Recipes Even Kids Will Love!

Advertisement

ক্রিসপি ঢেঁড়স ভাজা
ঢেঁড়স লম্বালম্বি দু’ভাগ করে নিন। এর সঙ্গে বেসন, চালের গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা ও আমচুর মিশিয়ে নিন। ভাজার ঠিক আগে নুন দিন। আগে নুন দিলে ঢেঁড়স জল ছেড়ে নরম হয়ে যেতে পারে। কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে ঢেঁড়স সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

ঢেঁড়স দো পেঁয়াজা
হালকা মিষ্টি ও ঝাল স্বাদের এই পদ রুটি বা পরোটার সঙ্গে বেশ মানানসই। ঢেঁড়স চার টুকরো করে এবং পিঁয়াজ বড় টুকরো করে কেটে নিন। দু’চামচ তেলে ঢেঁড়স মাঝারি আঁচে ভেজে তুলে রাখুন। একই প্যানে আরেকটু তেল দিয়ে জিরে ও পিঁয়াজ ভাজুন। পিঁয়াজ সোনালি হলে আদা-রসুন বাটা, হলুদ, লঙ্কাগুঁড়ো ও ধনে গুঁড়ো দিন। এরপর কুচি করা টমেটো দিয়ে নাড়তে থাকুন। ভাজা ঢেঁড়স ঢেলে, ঢেকে কম আঁচে ২-৩ মিনিট ফুটতে দিন।

মশলা ঢেঁড়স গ্রেভি
ঢেঁড়স টুকরো করে কেটে, গরম তেলে সোনালি হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন। ঢেঁড়সের আঠালো ভাব কমাতে ভাজার সময় সামান্য লেবুর রস বা আমচুর ব্যবহার করতে পারেন। একই প্যানে জিরে, হিং, পিঁয়াজ, কাঁচালঙ্কা ও আদা-রসুন বাটা দিয়ে ভাজুন। হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কাগুঁড়ো ও নুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। চাইলে সামান্য ফেটানো দই দিতে পারেন। শেষে ভাজা ঢেঁড়স দিয়ে, কসৌরি মেথি/গরম মশলা ছড়িয়ে কম আঁচে ২-৩ মিনিট ফুটতে দিন।

দক্ষিণ ভারতীয় কায়দায় ঢেঁড়স
ঢেঁড়স ছোট টুকরো করে নিন। প্যানে তেল গরম করে সর্ষে ফোড়ন দিন। এরপর আধ চা-চামচ উড়দ ডাল, হিং ও কারিপাতা ভাজুন। ডাল হালকা সোনালি হলে ঢেঁড়স দিয়ে মাঝারি আঁচে ঢাকনা ছাড়া ৫-৭ মিনিট ফুটিয়ে নিন। আঠালো ভাব চলে গেলে সাম্বার মশলা অথবা হলুদ-লঙ্কাগুঁড়ো দিন। ঢেঁড়স মুচমুচে হওয়া পর্যন্ত রান্না করে শেষে গ্রেট করা নারকেল দিয়ে এক মিনিট নেড়ে, গ্যাস বন্ধ করে দিন।

Hate Bhindi? Try These 5 Recipes Even Kids Will Love!

দই ঢেঁড়স
ঢেঁড়সের টুকরো সোনালি করে ভেজে তুলে রাখুন। একই প্যানে সামান্য তেল যোগ করে জিরে ফোড়ন দিন। কুচি করা পিঁয়াজ ও আদা-রসুন বাটা দিয়ে সোনালি করে ভাজুন। হলুদ, লঙ্কাগুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে নেড়ে আঁচ কমিয়ে দিন। এবার আধ কাপ ফেটানো দই ধীরে ধীরে ঢেলে ক্রমাগত নাড়তে থাকুন, যাতে দই কেটে না যায়। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ভাজা ঢেঁড়স ও গরম মশলা দিয়ে দিন। আরও কয়েক মিনিট ফুটিয়ে নামিয়ে নিন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.