সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিসেম্বর মানেই তো উৎসবে রং৷ ক্রিসমাস থেকে শুরু করে বর্ষবরণের পার্টি৷ আঠারোর পালা শেষ হয়ে উনিশে পা৷ এবার ডিসেম্বরেই শহরে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে৷ যাতে উৎসবের আমেজও হয়েছে দ্বিগু৷ আর এমন মরশুমে কি আর হাত গুটিয়ে, জিভ শুকিয়ে বসে থাকা চলে? না, একেবারেই না৷ বছর শেষের কয়েকটা দিন ডায়েট ভুলে শুধুই হুল্লোড়ের পালা৷ কেই বা চাইবেন না, একটু উল্লাসের পাত্রে চুমুক দিতে!
সে তো না হয় হল৷ কিন্তু তার পরদিনই যে আবার অফিস৷ সে খেয়ালও তো রাখতে হবে? পারবেন, আগের দিন গলা পর্যন্ত উৎসবে ডুবে থেকে পরদিন হ্যাংওভার কাটিয়ে সাতসকালে অফিসে পৌঁছতে? আলবাত পারবেন৷ এই সহজ পাঁচ উপায়ে৷
[ভায়াগ্রা না হার্বাল? ৫০-এও যৌন জীবনে তৃপ্তি পেতে ভরসা কীসে?]
জল – সকালবেলা উঠে যখন মনে হবে আগের দিন অতটা খেলেও পারতেন, তখন আপনার মাথাব্যথার একমাত্র ওষুধ জল৷ আজ্ঞে হ্যাঁ, বিশুদ্ধ পানীয় জলেই শরীর থেকে বেরিয়ে যাবে রাতের যাবতীয় টক্সিন৷

কলা – এই ফলের গুণগান বারবার গেয়েও শেষ হওয়ার নয়৷ রাতের উচ্ছ্বাসের পর সকালে উঠতে গিয়ে চট করে অনেকের মাথাই ঘুরে ওঠে৷ চটজলদি একটা-দু’টো কলা খেয়ে নিন৷ পেট শান্ত থাকলে, হ্যাংওভারও বিদায় নেবে৷
মধু – মধুর রাত কাটানোর পর সকালে মধুই আপনার একমাত্র অমৃত হতে পারে৷ অনেকেই জানেন না পটাশিয়াম ছাড়াও মধুতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে৷ তাই হ্যাংওভার কাটাতে অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ার বদলে এই প্রাকৃতিক ওষুধ টোস্ট কিংবা বিস্কুটের উপর লাগিয়ে খেয়ে ফেলুন৷

তাজা ফলের রস – অ্যালকোহল মানুষের শরীরকে ডিহাইড্রেট করে দেয়৷ ফলে সকালে উঠলে অনেকেরই দূর্বল লাগে৷ এই সমস্যার সমাধানের একমাত্র উপায় এমন তাজা ফলের রস খাওয়া যাতে গ্লুকোজ রয়েছে৷
[ফিট থাকতে তালিকায় রাখুন এইসব ‘সুপারফুড’]

গরম স্যুপ – খুব বেশি হ্যাংওভার কাটাতে এর থেকে ভাল আর কিছুই হতে পারে না৷ ধোঁয়া ওঠা গরম স্যুপের স্বাদ ও গন্ধে ফের চাঙ্গা হয়ে উঠবে আপনার শরীর৷

সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে