সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লঙ্কা! নামটা শুনেই অনেকে চমকে ওঠেন৷ ঝালের ভয়ে এর থেকে সাত হাত দূরে ছোটেন বেশিরভাগ মানুষ৷ তবে জানেন কি, এই ঝাঁঝালো সবজিটির ভালগুণও রয়েছে? বিজ্ঞানীরা বলছেন, প্রতিবার খাওয়ার সময় নিয়ম করে কাঁচা লঙ্কা খেলে কমবে আপনার ওজন৷ সুস্থ এবং রোগমুক্ত থাকবে শরীর৷ কেমন ভাবে?
[স্বাস্থ্য ফেরানোর জন্য মেনে চলুন এই টিপসগুলি]
বাল্টিমোর বায়োফিজিক্যাল সোসাইটির বার্ষিক সম্মেলনে প্রকাশিত হয়েছে একটি গবেষণার রিপোর্ট৷ সেখানে বলা হয়েছে, কাঁচা লঙ্কার মধ্যে থাকে ক্যাপসিসিন নামক পদার্থ৷ যা মানবদেহে থাকা মেটাবলিজমের গতি বাড়িয়ে সহজে ওজনকে নিয়ন্ত্রণ করে৷ অতিরিক্ত চর্বিযুক্ত মানুষদের দেহে মেটাবলিজম বাড়লে সহজেই গলানো যেতে পারে অতিরিক্ত চর্বিকে৷ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লঙ্কা৷ কারণ এতে রয়েছে ক্যাপসিসিন নামক পদার্থটি৷ বিজ্ঞানীরা জনিয়েছেন, কাঁচা লঙ্কা খেলে শরীরের তাপ উৎপন্ন হয়। যা নষ্ট করে অতিরিক্ত ক্যালোরিকে৷
[কম বয়সে বুড়িয়ে যাচ্ছেন, স্মার্টফোন দায়ী নয় তো?]
জানা গিয়েছে, পরীক্ষামূলক ভাবে গবেষণায় ব্যবহার করা হয় গিনিপিগ৷ প্রথমে, দীর্ঘদিন ধরে এদের অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়ানো হয়৷ এরপর ক্যাপসিসিন খাওয়ানো হয়৷ দেখা যায় প্রাণিগুলির ওজন তো বাড়ছেই না বরং কমছে৷ এর থেকেই বিজ্ঞানীরা সিদ্ধান্তে আসেন যে, এই পদার্থ মানুষের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে এবং একই ভাবে তা সাহায্য করতে পারে ওজন কমাতে৷ তবে এক্ষেত্রে সাবধানতার বাণীও শুনিয়েছেন গবেষকরা৷ বলেন, লঙ্কা খাওয়া উপকারী হলেও, এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন৷ নির্দিষ্ট মাপে লঙ্কা খাওয়া প্রয়োজন৷ একসঙ্গে অনেকটা লঙ্কা খেয়ে নিলে কাজের কাজ কিছুই হবে না, বরং ঝালের চোটে জালা করবে আপনার মুখ৷
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!