সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে ২১ দিনের লকডাউন জারি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিত্যদিন যারা কাজের সঙ্গে যুক্ত থাকে, বাড়িতে থাকা তাদের পক্ষে একপ্রকার অসহনীয় হয়ে উঠেছে। মনোবিদরা বলছেন, যাদের বাড়িতে থাকার অভ্যাস নেই, এই পরিস্থিতি দিনের পর দিন চলতে থাকলে মানসিক অবসাদে চলে যাওয়ার সম্ভাবনা প্রবল। এবার সেই সমস্যার সমাধানে এগিয়ে এল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। দেশব্যাপী লকডাউনের কারণে যদি কাউকে মানসিক সমস্যার মুখোমুখি হতে হয়, তবে তাদের জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করেছে প্রশাসন।
মন্ত্রকের তরফে জানানো হয়েছে, 08046110007 নম্বরে ফোন করে যে কোনও ব্যক্তি তাঁদের মানসিক সমস্যার কথা জানাতে পারবে। নম্বরটি টোল ফ্রি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেল্থ অ্যান্ড নিউরো সায়েন্স (NIMHANS) এটি পরিচালনার দায়িত্বে রয়েছে। দিল্লিতে মন্ত্রকের সাংবাদিক বৈঠকে এই হেল্পলাইনের কথা জানানো হয়। স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লাভ আগারওয়াল জানিয়েছেন, বর্তমানে গোটা দেশ লকডাউনের মধ্যে রয়েছে। এই সময় মানসিকভাবে সুস্থ থাকা একান্ত কাম্য। এর আগে কখনও এই পরিস্থিতি তৈরি হয়নি। তাই সবার কাছেই এটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। এই সময় মানসিক সমস্যা বলে বিপদ। তাই মানসিক অবসাদ বা সমস্যা থেকে জনসাধারণকে অব্যাহতি দিতে একটি নতুন উদ্যোগ নিয়েছেন তাঁরা।
[ আরও পড়ুন: করোনা আক্রান্ত মায়ের স্তন্যপান করতে পারবে সদ্যোজাত? কী জানালেন চিকিৎসক? ]
বেশের বেশ কয়েকটি নামী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেল্থ অ্যান্ড নিউরো সায়েন্স মানসিক অবসাদগ্রস্ত ব্যক্তিদের দিশা দেখানোর চেষ্টা করবে। এর জন্য একটি টোল-ফ্রি নম্বর চালু করা হয়েছে। লকডাউনের সময় সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে বলে জানান তিনি। প্রয়োজন পড়লে হেল্পলাইন নম্বর তো রয়েইছে।
[ আরও পড়ুন: সুস্থ হয়ে ওঠা ব্যক্তির রক্তরসে অসুস্থের চিকিৎসা, করোনা যুদ্ধে এটাই ভরসা বিজ্ঞানীদের ]
সর্বশেষ খবর
-
চলতি মরশুমই শেষ! বুটজোড়া তুলে রাখার ইঙ্গিত রোনাল্ডোর, সারা ভবিষ্যৎ পরিকল্পনাও
-
তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুজো দিতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ৭ জনের
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়