সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনিয়মিত জীবনযাপন, সোশাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার। তার উপর আবার ওয়েব সিরিজের বাড়বাড়ন্ত। সবমিলিয়ে রাতে অনিদ্রার সমস্যা যেন ক্রমশ বাড়ছে। রাতে ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও ঘুম আর আসে না। ফলে বাড়ছে নানা শারীরিক সমস্যা। ঘুমের ওষুধ দীর্ঘদিন খেলেও বিপদ। ওষুধ ছাড়া বিভিন্ন ধরনের তেলের মাসাজেও অনিদ্রা থেকে রেহাই পেতে পারেন।
সরষের তেল
আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী, সরষের তেল আমাদের শরীরে জন্য খুবই উপকারী। ঘানি থেকে আনা খাঁটি সরষের তেল মাসাজে শরীরে রক্ত চলাচল ভালো হয়। তার ফলে যেকোনও ধরনে ব্যথা, যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আবার অনিদ্রা থেকেও রেহাই দেয়।
নারকেল তেল
উদ্বেগ, মানসিক অবসাদ কমিয়ে শরীরকে তরতাজা করতে সাহায্য করে নারকেল তেল। তাই ঘুমের আগে এই তেলটি মাসাজ করলে অনিদ্রা দূর হবে।
তিল তেল
ঘুমোতে যাওয়ার ঠিক আগে পায়ের তলায় মাসাজ করতে পারেন তিল তেল। তাতে আপনার শরীরে সেরোটোনিন হরমোন নিঃসরণ ভালো হয়। অনিদ্রার সমস্যাও মেটে।
ল্যাভেন্ডার অয়েল
ল্যাভেন্ডার অয়েল মাসাজ একেবারে ওষুধের মতো কাজ করে। ত্বকের প্রদাহ, চুল পড়ার মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আবার রাতে ঘুম আসতেও সাহায্য করে ল্যাভেন্ডার অয়েল।
আমন্ড অয়েল
প্রতিদিন পায়ের তলায় আমন্ড অয়েল ব্যবহার করলে মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়। আর মন ভালো থাকলে ঘুমের সমস্যা কমে অনেকটাই। তাই প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে পায়ের তলায় আমন্ড অয়েল ব্যবহার করুন। তাতেই কেল্লাফতে।
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!