সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরমের তীব্রতা যতই হোক না কেন তা তো আর জামাই আপ্যায়নে বাধা হতে পারে না। আগামী ১ জুন জামাইষষ্ঠী। নতুন, পুরনো সব জামাইদেরই এটা ‘বিগ ডে’ বলা চলে। ফলাহার থেকে ডাল, ভাজা, মাছ, মাংস, পায়েস, মিষ্টিতে সাজে এদিন জামাইদের মস্ত থালা। তবে খাওয়াদাওয়ার পর যাতে শরীরে কোনও সমস্যা দেখা না দেয় তাই মেনে চলুন এই বিষয়গুলি-

১. জামাইষষ্ঠীর খাওয়াদাওয়া মানেই এলাহি আয়োজন। পাতে পড়বে ইলিশ, চিংড়ি, মাটনের নানা পদ। যেহেতু ভূরিভোজের ব্যাপার থাকেই, তাই আগের দিন রাতে অবশ্যই হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন। অল্প খেয়েই ডিনার সারার চেষ্টা করবেন।
২. সকাল থেকে প্রচুর জল খান। যেহেতু প্রচন্ড গরম তাই দুপুরে মেনকোর্সে ভারি খাওয়াদাওয়ার আগে জল, ফলের রস ইত্যাদি খেতে পারেন।
৩. জামাইষষ্ঠীর সকালে ব্রেকফাস্ট সারুন হালকা কোনও খাবার দিয়ে। ছাতুর সরবত, ফল ইত্যাদি খেতে পারেন এদিন।
৪. খাওয়ার আগে ও পরে অবশ্যই জল খাবেন। খাওয়ার পর সামান্য হাঁটাহাঁটি করবেন যাতে হজমের কোনও সমস্যা না হয়।
৫. দুপুরে পঞ্চব্যাঞ্জন খাওয়াদাওয়ার পর রাতে হালকা খাবার দিয়েই ডিনার সারবেন। সঙ্গে খেতে পারেন স্যালাড।
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!