সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির পোষ্য সারমেয় হোক বা পথকুকুর, আঁচড়-কামড়ে জলাতঙ্কের ভয় পান সকলেই। কিন্তু কোনওভাবে কুকুরের আক্রমণে রক্তপাত হলে সঙ্গে সঙ্গে সাধারণ কয়েকটি কাজ করতে পারলে এই আতঙ্ক কমে যায় অনেকটাই। তবে সেক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে ভয় না পাওয়াটাই প্রথম ও প্রধান শর্ত। চলুন আজ জেনে নেওয়া যাক, কী করতে হবে।
১. প্রথমেই ক্ষতস্থান ভালো করে পরিষ্কার করতে হবে। কল থেকে সরাসরি ক্ষতের উপর জল ঢালুন। অ্যান্টিসেপ্টিক দিন। চুন-হলুদ দিতে পারেন। ক্ষতস্থান ঠিক পদ্ধতিতে পরিষ্কার করা হলে জলাতঙ্কের সম্ভাবনা কমে যায় ৯০ শতাংশ।

২. যদি ক্ষতস্থান থেকে ক্রমাগত রক্তপাত হতে থাকে তাহলে পরিষ্কার কাপড় দিয়ে জায়গাটা বেঁধে রাখুন। ভুলেও শক্ত করে বাঁধবেন না।
৩. সামান্য কামড়েও জলাতঙ্ক হতে পারে। তাই প্রাথমিক চিকিৎসার পরই ডাক্তারের কাছে যান। চিকিৎসককে সারমেয়টির যাবতীয় তথ্য দিন।
৪. নিয়ম নেমে ভ্যাকসিন বাধ্যতামূলক।
৫. যে কুকুরটি কামড় বা আঁচড় দিয়েছে, সেটিকে নজরে রাখুন পরবর্তী ১০ দিন। একইভাবে নিজের জ্বর বা অন্য কোনও শারীরিক সমস্যা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসককে জানান।

একনজরে দেখে নিন জলাতঙ্কের উপসর্গগুলো
১. জ্বর ও দূর্বলতা
২. হাতে-পায়ে ঝিঁঝিঁ, চুলকানি
৩. অকারণে উত্তেজিত হয়ে পড়া, দুশ্চিন্তা
৪.জল খেতে ভয়
৫.পেশিতে টান
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত