সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণত দেখা যায়, শীতকালে জল পান করার প্রবণতা কমে আসে। গরমকালে যে পরিমাণ আমরা জল পান করে থাকি, শীতকালে তার হার অনেকটাই কমে যায়। ঠান্ডার মধ্য়ে লেপ বা কম্বলের তলায় যেই না ঢুকেছেন, দেখবেন তখনই টয়লেটে যাওয়ার টান! ব্যস, সব আরাম এক মিনিটে ঘেঁটে ঘ। বিশেষজ্ঞরা বলছেন, এর নেপথ্যে রয়েছে অনেক কারণ। বিশেষ করে ঋতু বদলের সঙ্গে আমাদের শরীরের মধ্যেও নানা পরিবর্তন ঘটে। যার ফলেই এরকমটা হয়।
চিকিৎসকের মতে, শীতকালে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো রক্ষা করতে রক্তনালীর সংকোচন ঘটে। রক্ত সঞ্চালন বৃদ্ধি করতেই এমনটা ঘটে। ফলে দেহের অন্যান্য অঙ্গের মতোই কিডনিতেও রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। বিজ্ঞানের ভাষায় এই পদ্ধতিটিকে বলা হয় ভ্যাসোকন্সট্রিকশন। ফলে কিডনিকে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি কাজ করতে হয়। আর এই কারণেই মূত্রের পরিমাণ বৃদ্ধি পায়।
[আরও পড়ুন: কোভিড পরবর্তী নানা উপসর্গে ভুগছেন? সুস্থ থাকতে জেনে নিন বিশেষজ্ঞর পরামর্শ ]
বিশেষজ্ঞদের কথায়, বারবার টয়লেটে যাওয়ার প্রবণতা হাইপোথার্মিয়ার লক্ষণ হতে পারে। যখন শরীরের উৎপাদিত তাপ শরীর থেকে বেরিয়ে যাওয়া তাপের চেয়ে কম হয় তখন শরীরের ভেতরের তাপমাত্রা কমে যেতে থাকে। একেই হাইপোথার্মিয়া বলে। এই অসুস্থতায় আক্রান্ত হলে বারবার প্রস্রাবের সঙ্গে সঙ্গে শরীরের কম্পন, শ্বাসের সমস্যা, দুর্বল হৃদস্পন্দন ইত্যাদির সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

আবার যাদের ব্লাডসুগারের সমস্যা থাকে, সেক্ষেত্রেও এই প্রবণতা দেখা যায়। তবে এসব সমস্যা ছাড়াও যদি বার বার টয়লেটে ছুটতে হয়, তাহলে দুশ্চিন্তার কোনও কারণ নেই। এটা একেবারেই স্বাভাবিক ব্যাপার। তবে ভুলেও, বার বার প্রস্রাব পাচ্ছে বলে, জল কম খাবেন না। চিকিৎসকরা বলছেন, বরং শীতকালেই জল পান করার পরিমাণ বাড়িয়ে দিন। কারণ, এই শুষ্ক আবহাওয়ায় শরীরকে তরতাজা রাখতে সাহায্য করবে জল।
[আরও পড়ুন: সব তেল কিন্তু সমান হয় না, শীতের মরশুমে জেনেবুঝেই তেল মাখুন, পরামর্শ বিশেষজ্ঞের ]
সর্বশেষ খবর
-
মধ্যরাতে মদন মিত্রের গাড়িতে হামলা, ছোঁড়া হল ডিম! বললেন, ‘মৃত্যুকে অনেক কাছ থেকে দেখলাম’
-
তালশাঁস তো ঢের খেয়েছেন, কিন্তু লস্যি থেকে পায়েস, সেরা ৩ সুস্বাদু রেসিপি জানেন?
-
‘বেকার বলে স্ত্রী, সন্তানের দায়িত্ব এড়াতে পারেন না স্বামী’, বলল দিল্লি হাই কোর্ট
-
হাওড়ায় তৃণমূল নেতার দলীয় অফিসে উদ্ধার বহু জাল ওষুধ! ড্রাগ কন্ট্রোল হানার পর ফাঁস চক্র
-
কাশীধামের আদলে সাজবে তারকেশ্বর মন্দির, পশ্চিমবঙ্গ দিবসে আসতে পারেন মোদি