রোগীর পাশে সবচেয়ে বেশি সময় কে থাকেন? চিকিৎসক নয়, বেশিরভাগ ক্ষেত্রেই একজন নার্স। রোগীর শ্বাসপ্রশ্বাসে ছোট পরিবর্তন, অক্সিজেন কমে যাওয়া, হঠাৎ অস্বস্তি বা মানসিকভাবে ভেঙে পড়া- অনেক সময় সবার আগে বুঝতে পারেন তাঁরাই। তাই আধুনিক স্বাস্থ্যব্যবস্থায় নার্সরা এখন আর শুধু সেবাদানকারী নন, তাঁরা চিকিৎসা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ।
আজ আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্তের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতের স্বাস্থ্যব্যবস্থা টিকিয়ে রাখতে হলে নার্সদের গুরুত্ব আরও বাড়াতে হবে। কারণ হাসপাতালের প্রতিদিনের কাজ চালানো থেকে শুরু করে রোগীর নিরাপত্তা নিশ্চিত করা, সবকিছুর কেন্দ্রে নার্সরাই।
আরও পড়ুন:

আরও পড়ুন:
বদলে যাচ্ছে নার্সদের ভূমিকা
একসময় নার্সদের কাজ মূলত রোগীর দেখভাল বা চিকিৎসকের নির্দেশ পালনে সীমাবদ্ধ ভাবা হতো। কিন্তু সময় বদলেছে। প্রযুক্তিনির্ভর চিকিৎসা, বাড়তে থাকা রোগীর চাপ এবং জটিল রোগের চিকিৎসার সঙ্গে তাল মিলিয়ে নার্সদের দায়িত্বও অনেক বেড়েছে। এখন একজন নার্স শুধু রোগীকে ওষুধ দেন না, বরং-
- রোগীর অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করেন
- বিপদের আগাম সংকেত শনাক্ত করেন
- জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিতে সাহায্য করেন
- রোগী ও পরিবারের সঙ্গে চিকিৎসকদের যোগাযোগের সেতু হিসেবে কাজ করেন
- পুরো চিকিৎসা ব্যবস্থার সমন্বয় বজায় রাখেন
বিশেষজ্ঞদের মতে, রোগীর পাশে দীর্ঘ সময় থাকার কারণেই অনেক সংকট প্রথম ধরতে পারেন নার্সরাই। আর সেই দ্রুত সিদ্ধান্তই অনেক সময় বাঁচায় জীবন।
হাসপাতালের মেরুদণ্ড
আধুনিক স্বাস্থ্যব্যবস্থা এখন নার্সদের উপর আগের যেকোনও সময়ের তুলনায় বেশি নির্ভরশীল। নার্সরা এখন শুধু কেয়ার-গিভার নন, তাঁরা ক্লিনিক্যাল সিদ্ধান্ত গ্রহণকারী, রোগীর প্রতিনিধি এবং হাসপাতালের কার্যক্রম সচল রাখার অন্যতম প্রধান শক্তি।
বিশেষজ্ঞরা মনে করছেন, হাসপাতালের নীতি নির্ধারণ, রোগী পরিষেবা এবং স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে নার্সদের মতামত আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। কারণ বাস্তব পরিস্থিতির সবচেয়ে কাছাকাছি থাকেন তাঁরাই।

ভয় বাড়াচ্ছে নার্সদের বার্নআউট
তবে এই গুরুত্বপূর্ণ দায়িত্বের পাশাপাশি বাড়ছে বড় এক সংকট- নার্স বার্নআউট। দীর্ঘ ডিউটি, পর্যাপ্ত কর্মীর অভাব, মানসিক চাপ, জরুরি বিভাগের চাপ এবং টানা কাজের কারণে বহু নার্স শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই ক্লান্তি শুধু স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত সমস্যা নয়, এটি পুরো স্বাস্থ্যব্যবস্থার জন্যও বড় হুমকি। কারণ বার্নআউট বাড়লে-
- চিকিৎসায় ভুলের ঝুঁকি বাড়ে
- উদ্বেগ ও হতাশা তৈরি হয়
- ঘুমের সমস্যা দেখা দেয়
- চাকরি ছাড়ার প্রবণতা বাড়ে
- রোগী পরিষেবার মান কমে যায়
বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যেই নার্স সংকট বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যতে স্বাস্থ্যব্যবস্থা আরও চাপে পড়তে পারে।

কোভিড দেখিয়েছে নার্সদের আসল লড়াই
কোভিড মহামারীর সময় সবচেয়ে কঠিন লড়াইটা লড়েছিলেন নার্সরাই। ঘণ্টার পর ঘণ্টা পিপিই পরে আইসিইউ ও আইসোলেশন ওয়ার্ডে কাজ করেছেন তাঁরা। পরিবার থেকে দূরে থেকেও রোগীদের পাশে দাঁড়িয়েছেন। সেই সময়ই স্পষ্ট হয়ে যায়, হাসপাতালের আসল ভরসা কারা।
বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র একদিন সম্মান জানালেই হবে না। নার্সদের জন্য প্রয়োজন নিরাপদ কর্মপরিবেশ, পর্যাপ্ত বিশ্রাম, মানসিক স্বাস্থ্য সহায়তা, ন্যায্য বেতন এবং নেতৃত্বের সুযোগ।
ভবিষ্যতে স্বাস্থ্যব্যবস্থার কেন্দ্রেই থাকবেন নার্সরা
বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হলে নার্সদের ক্ষমতায়ন জরুরি। তাঁদের প্রশিক্ষণ, নেতৃত্ব এবং মানসিক সুস্থতা নিশ্চিত করলে শুধু স্বাস্থ্যকর্মীরাই উপকৃত হবেন না, রোগীর চিকিৎসার মানও উন্নত হবে। আন্তর্জাতিক নার্স দিবসে স্পষ্ট বার্তা- নার্সদের ছাড়া আধুনিক স্বাস্থ্যব্যবস্থা কল্পনাই করা যায় না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অ্যাকশন দৃশ্য কাঁপিয়েছেন সাতমাসের অন্তঃসত্ত্বা কিয়ারা, গর্ভবতীদের কতটা ব্যায়াম করা উচিত?
-
আইন না মেনে কর্নাটকে বন্দে মাতরম আংশিক গাওয়ার সিদ্ধান্ত! কংগ্রেসকে ‘দেশবিরোধী’ তোপ বিজেপির
-
যত বড় ভুঁড়ি, তত দর! সবচেয়ে মোটা পুরুষই পান ‘হিরো’র খেতাব, আজব এই উৎসবের কথা জানেন?
-
নেপালে জলপ্রলয়, বিপাকে আরামবাগের পর্যটক বোঝাই বাস, আতঙ্কে প্রহর গুনছে ৬০ পরিবার
-
সাড়ে তিন বছর ধরে টিম ইন্ডিয়াকে ফেলেছেন বিপাকে! কামব্যাক সিরিজে লজ্জার জোড়া রেকর্ড জাড্ডুর