হর হর মহাদেব, হাজার বছরের ইতিহাস আর পুরাণ কাহিনি আঁকড়ে সোমনাথ মন্দির, যাবেন নাকি?
একাধিকবার ধ্বংস হয়েছে। পুননির্মানের সাক্ষীও থেকেছে গুজরাটের প্রভাস পাটন। ১২টি শিবলিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মন্দির সেই দীর্ঘ ইতিহাস পেরিয়ে আজ এক দৃষ্টান্ত স্থাপন করল। চলতি বছরে ১০০০ বছর ছুঁয়ে ফেলল প্রাচীন এই দেবালয়। ১৯৫১ তে মন্দির পুননির্মান করা হয়। এবছর প্ল্যাটিনাম জয়ন্তী পূর্তির অনুষ্ঠানে যোগ দিয়ে ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রীর গলায় শোনা গেল সেই অজর মন্ত্র ‘হর হর মহাদেব’। এই পবিত্র তীর্থস্থানে কীভাবে যাবেন? কী কী দেখবেন? রইল হালহকিকত।