Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Plantar fasciitis

মাটিতে পা রাখলেই গোড়ালিতে ব্যথা? হতে পারে জটিল রোগের উপসর্গ

কী এই রোগ? জানুন প্রতিকারের উপায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২২, ২০২৫, ১২:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২২, ২০২৫, ১২:৩৯

options
link
মাটিতে পা রাখলেই গোড়ালিতে ব্যথা? হতে পারে জটিল রোগের উপসর্গ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘক্ষণ বসে কাজ করছেন, হঠাৎ উঠে দাঁড়াতেই গোড়ালিতে তীব্র ব্যথা! মাটিতে কিছুতেই আর পা ফেলতে পারছেন না? কিছুক্ষণ পর ধীরে ধীরে ব্যথা কমে গেল। ব্যাপারটা ঠিক কী? কিছুই তো বোঝা গেল না। আমাদের গোড়ালির বাঁকা ধনুকের মতো অংশটিকে বলে প্লান্টার ফাসিয়া। এটি পায়ের পাতার নিচে থাকা মোটা তন্তুময় একটি টিস্যুর স্তর। গোড়ালির হাড়কে পায়ের আঙুলের সঙ্গে এই লিগামেন্ট সংযুক্ত রাখে। কোনও কারণে এই লিগামেন্টে আঘাত লাগলে কিংবা সংকুচিত হলে গোড়ালিতে তীব্র যন্ত্রণা শুরু হয়। একে বলে প্লান্টার ফ্যাসাইটিস। প্রাথমিক পর্যায়ে গুরুতর সমস্যা দেখা না গেলেও দীর্ঘদিন তা ফেলে রাখলে ঘটতে পারে বড়সড় বিপদ। এমনকী লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে।

Know the causes and remedies of Plantar fasciitisকী কী কারণে প্লান্টার ফ্যাসাইটিস দেখা দেয়?
(১) শরীরের অতিরিক্ত ওজন।
(২) অতিরিক্ত দৌড়ানো বা লাফানো।
(৩) দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা।
(৪) দুর্বল আর্চ সাপোর্ট বা উঁচু হিলের জুতো।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Know the causes and remedies of Plantar fasciitisপ্রতিকারের উপায়
(১) দেহের ওজন নিয়ন্ত্রণে রাখুন। কারণ আপনার বাড়তি ওজন এই রোগের অন্যতম কারণ।
(২) শক্ত সোলের জুতো ব্যবহার করলে সুফল পাবেন।
(৩) গোড়ালির ব্যথা কমাতে ঠান্ডা-গরম সেঁক দিন।
(৪) ঘুম ভেঙে বিছানা থেকে নামার আগে পা স্ট্রেচ করুন। এই সময় পেশি শক্ত ও টানটান থাকে। স্ট্রেচের ফলে তা নমনীয় ও আলগা হলে আর ভয় থাকে না।
(৫) গোড়ালিতে রক্ত চলাচল যাতে বাড়ে সেজন্য সরষের তেল মালিশ করুন।
(৬) পায়ের পাতার নিচে টেনিস বল রেখে হালকা চাপ দিয়ে পা ঘোরান। নিয়মিত এই ব্যায়াম অভ্যাসে ব্যথা হওয়ার চান্স কমে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.