Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Ruby Hospital

দমবন্ধ অবস্থা থেকে স্বস্তির নিঃশ্বাস! শ্বাসনালীর চিকিৎসায় নতুন দিগন্ত রুবি জেনারেল হাসপাতালে

শ্বাসকষ্ট এমন এক সমস্যা, যা মুহূর্তে থমকে দেয় জীবনকে। তখন একমাত্র ভরসা দ্রুত ও সঠিক চিকিৎসা। আধুনিক চিকিৎসায় জটিল শ্বাসনালীর সমস্যাতেও মিলছে তৎক্ষণাদ্ স্বস্তি। কলকাতার রুবি জেনারেল হাসপাতাল সেই চিকিৎসায় নতুন দিশা দেখাচ্ছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১৯:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১৯:৩৯

options
link
দমবন্ধ অবস্থা থেকে স্বস্তির নিঃশ্বাস! শ্বাসনালীর চিকিৎসায় নতুন দিগন্ত রুবি জেনারেল হাসপাতালে zoom
শ্বাসনালীর চিকিৎসায় নতুন দিগন্ত রুবি জেনারেল হাসপাতালে

শ্বাসকষ্ট এমন এক সমস্যা, যা মুহূর্তে থমকে দেয় জীবনকে। তখন একমাত্র ভরসা দ্রুত ও সঠিক চিকিৎসা। আধুনিক চিকিৎসায় জটিল শ্বাসনালীর সমস্যাতেও মিলছে তৎক্ষণাদ্ স্বস্তি। কলকাতার রুবি জেনারেল হাসপাতাল সেই চিকিৎসায় নতুন দিশা দেখাচ্ছে।
কলকাতার রুবি জেনারেল হাসপাতালের পালমোনোলজি ও রেসপিরেটরি মেডিসিন বিভাগ বহুদিন ধরেই জটিল পরিস্থিতিতে উন্নতমানের ইন্টারভেনশনাল পালমোনোলজি পরিষেবা দিয়ে আসছে। শ্বাসনালী, ফুসফুস ও প্লুরার জটিল রোগে এখন সবসময় বড় ধরনের অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে না। আধুনিক মিনিম্যালি ইনভেসিভ পদ্ধতিতে অল্প কাটাছেঁড়ায় দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসা সম্ভব। ফলে রোগী কম ঝুঁকিতে, কম সময়ের মধ্যেই স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

গত এক মাসে হাসপাতালের অভিজ্ঞ ইন্টারভেনশনাল পালমোনোলজি দল দুটি বিরল ও জটিল জীবনরক্ষাকারী প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেছে। পূর্ব ভারতে এ ধরনের উন্নত চিকিৎসা এখনও খুব একটা প্রচলিত নয়। অথচ সঠিক সময় এই পদ্ধতির প্রয়োগ সংকটজনক অবস্থাতেও দ্রুত স্বস্তি দেয়। কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সেই কথাই জানালেন হাসপাতালের ইন্টারভেনশনাল পালমোনোলজি দলের অভিজ্ঞ চিকিৎসকরা। ছিলেন ডাঃ দেবপ্রসাদ দাস, ডাঃ শুভঙ্কর চক্রবর্তী, ডাঃ রিকসোম চট্টোপাধ্যায়। এছাড়াও এ দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সোমনাথ ভট্টাচার্য, চিফ জেনারেল ম্যানেজার অপারেশন শুভাশিস দত্ত এবং ডেপুটি মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডাঃ অনিমেষ মিশ্র।

Advertisement
Life saving minimally invasive airway procedures at ruby general hospital
বাঁদিক থেকে শুভাশিস দত্ত, ডাঃ দেবপ্রসাদ দাস, ডাঃ শুভঙ্কর চক্রবর্তী, ডাঃ রিকসোম চট্টোপাধ্যায়, ডাঃ অনিমেষ মিশ্র এবং সোমনাথ ভট্টাচার্য। শুক্রবার প্রেস ক্লাব, কলকাতা।

সম্পূর্ণ অবরুদ্ধ শ্বাসনালী, তৎক্ষণাদ্ স্বস্তি
ঝাড়খণ্ডের ৬২ বছর বয়সী এক মহিলা দীর্ঘ তিন মাস ধরে শ্বাসকষ্ট, শুকনো কাশি, মাঝে মাঝে কফের সঙ্গে রক্ত এবং বুকের ব্যথায় ভুগছিলেন। ব্রঙ্কোস্কপিতে ধরা পড়ে, বাঁদিকের প্রধান শ্বাসনালীতে বড় একটি টিউমার, যার ফলে বাঁদিকের ফুসফুস কার্যত কাজ করা বন্ধ করে দিয়েছে। পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। পরিবারের সম্মতিতে জেনারেল অ্যানাস্থেশিয়ায় রিজিড ব্রঙ্কোস্কপি করা হয়। অত্যন্ত সতর্কতার সঙ্গে টিউমারটি সম্পূর্ণ অপসারণ করা হয়। শ্বাসনালী খুলে যেতেই বাঁদিকের ফুসফুস পুনঃরায় প্রসারিত হতে শুরু করে। সার্জারির পরই রোগী জানান স্বস্তির কথা। রিজিড ব্রঙ্কোস্কপি এমন একটি আধুনিক পদ্ধতি যার মাধ্যমে কেন্দ্রীয় শ্বাসনালীর টিউমার অপসারণ, রক্তক্ষরণ নিয়ন্ত্রণ এবং প্রয়োজনে স্টেন্ট বসানো সম্ভব।

Life saving minimally invasive airway procedures at ruby general hospital

একাধিক জটিলতা, উন্নত প্রযুক্তিতে সমাধান
মেদিনীপুরের ৬৯ বছর বয়সী এক প্রবীণ ব্যক্তি শ্বাসকষ্ট ও বুকের অস্বস্তি নিয়ে আসেন। তিনি দীর্ঘদিনের ধূমপায়ী এবং আগে থেকেই সিওপিডি-তে ভুগছিলেন। লো-ডোজ সিটি স্ক্যানে ডানদিকের ফুসফুসের উপরের অংশে একটি সন্দেহজনক নডিউল এবং বাঁদিকের উপরের লোবের শ্বাসনালীর ভেতর একটি টিউমার ধরা পড়ে। ব্রঙ্কোস্কপিতে দেখা যায়, বাঁদিকের শ্বাসনালী একটি এন্ডোব্রঙ্কিয়াল টিউমারে সম্পূর্ণভাবে বন্ধ। উন্নত ব্রঙ্কোস্কোপি স্নেয়ার ও ইলেক্ট্রোকাউটারি প্রযুক্তির সাহায্যে টিউমারটি একসঙ্গে অপসারণ করা হয় এবং রক্তক্ষরণ সফলভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। শ্বাসনালী স্বাভাবিকভাবে খুলে যায়। একই সঙ্গে ডানদিকের ফুসফুসের নডিউল থেকে রেডিয়াল ইবিইউএস ক্যাথেটারের মাধ্যমে বায়োপসি নেওয়া হয়। পুরো প্রক্রিয়াজুড়ে রোগীর অবস্থা ছিল স্থিতিশীল এবং চিকিৎসার পর তিনি দ্রুত সুস্থ হয়ে উঠতে থাকেন।

সর্বক্ষণ প্রস্তুত বিশেষজ্ঞ দল
রুবি জেনারেল হাসপাতালে ২৪ ঘণ্টাই প্রস্তুত রেসপিরেটরি ম্যানেজমেন্ট টিম। অভিজ্ঞ ইন্টারভেনশনাল পালমোনোলজিস্টরা দ্রুত সিদ্ধান্ত নিয়ে সংকটজনক পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম। আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতার সমন্বয়ে জটিল শ্বাসনালীর সমস্যাও এখন নিয়ন্ত্রণে আনা সম্ভব। মনে রাখবেন, দীর্ঘদিনের কাশি, শ্বাসকষ্ট বা বুকে অস্বস্তিকে অবহেলা করবেন না। প্রাথমিক পর্যায়ে বিশেষজ্ঞের পরামর্শ নিলে অনেক ক্ষেত্রেই বড় বিপদ এড়ানো সম্ভব।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.