সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতের শুষ্কতায় চামড়ায় টান ধরে। ত্বক হয় রুক্ষ। এই রুক্ষতার মোকাবিলা করার কোনও না কোনও উপায় বড়রা খুঁজে নেন। কিন্তু ছোটরা? তাঁরা তো সবসময় মুখ ফুটে বলতে পারে না। এতে মায়েদের চিন্তা বেড়ে যায়। কীভাবে সন্তানের খেয়াল রাখবেন, ভেবে কূল পান না অনেকে। এই সমস্যার কী সমাধান নেই? আছে। আপনার অন্দরমহলেই পেয়ে যাবেন খোঁজ।

শীতকালে শিশুদের তেল মালিশ খুবই প্রয়োজন। যে তেল আপনার শিশুর শরীরে স্যুট করবে, তা দিয়েই করুন। অলিভ আর অশ্বগন্ধা নাকি ত্বকের জন্য খুবই ভালো। চামড়া নরম থাকে। আবার টোনও করে ভালো।

শিশুদের স্নান করানোর সময় জল যেন হালকা উষ্ণ থাকে। বেশি উষ্ণ জলে ত্বকের পাতলা আস্তরণ নষ্ট হয়ে যেতে পারে। রোদ পেয়ে শিশুকে অনেকক্ষণ ধরে স্নান করাবেন না। এতে ত্বকের আর্দ্রতা নষ্ট হতে পারে। শিশুদের রোজ স্নান না করালেও চলে, এমনটাই মত কিছু বিশেষজ্ঞর। তাঁরা মনে করেন, দুদিনে একবার শিশুকে স্নান করালেই যথেষ্ট।
[আরও পড়ুন: শ্বাসকষ্ট মানেই ফুসফুসজনিত নয়, এই সমস্যা নাকেরও হতে পারে, সতর্কবার্তা বিশেষজ্ঞর]
শুধু স্নানের আগে তেল দিলেই হবে না, তার পর গা ভালো করে মুছে নিয়ে প্রায় সঙ্গে সঙ্গেই ক্রিম দিতে হবে। ক্রিমের উপাদান দেখে কিনবেন। তাতে যেন অ্যালোভেরা, আমন্ড তেল ও দুধ থাকে। এক্ষেত্রে আবার ডাক্তারের পরামর্শ নিয়ে ক্রিমটি কিনতে পারেন।

শিশুর তোয়ালে, লেপ কিংবা পরনের গরম পোশাক বাছার ক্ষেত্রে সতর্ক থাকবেন। এগুলো যেন খসখসে না হয়। যদি তা হয় তাহলে শিশুর নরম চামড়ার ক্ষতি হতে পারে। খুব মোটা কিছু দিয়ে শিশুকে চাপা দেবেন না, এতে অস্বস্তি হতে পারে। এমন কিছু ব্যবহার করবেন যা নরম, আবার গরমও।
[আরও পড়ুন: সঙ্গীর যৌন আকাঙ্ক্ষা কম? এই ভিটামিনের অভাব নয়তো?]
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!