Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Summer vegetables

গরমে শরীর থাকবে ঠান্ডা আর চাঙ্গা, খাদ্য তালিকায় রাখুন এই ৮ সবজি

গরমে সুস্থ থাকার জন্য খাদ্যতালিকায় বদল আনা জরুরি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৭, ২০২৫, ১৮:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৭, ২০২৫, ১৮:০২

options
link
গরমে শরীর থাকবে ঠান্ডা আর চাঙ্গা, খাদ্য তালিকায় রাখুন এই ৮ সবজি zoom
ছবি ফাইল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরম বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে হজমের গোলমাল, পেটের একাধিক সমস্যা। এইসব সমস্যা থেকে রক্ষা পেতে চিকিৎসক ও পুষ্টিবিদরা গরমকালে খাদ্য তালিকায় বদল আনার কথা বলেন। এইসময় সুস্থ থাকতে জরুরি হালকা খাবার খাওয়া। আর তার জন্য চিকিৎসকরা গরমের মরশুমি সবজির উপরই ভরসা রাখছেন। গরমে কোন কোন সবজি খেলে থাকবেন ঠান্ডা ও চাঙ্গা? রইল তার হদিশ।

লাউ- এই সবজিটি মূলত গরমে মেলে। এতে প্রচুর মাত্রায় জলীয় উপাদান থাকে যা গরমে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারি।

Advertisement

উচ্ছে ও করোলা- এই সবজিটি খেতে তেতো হলেও এর উপকারিতা অপরিসীম। এর অ্যান্টি অক্সিডেন্ট শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাছাড়া এটি লিভারের কার্যকারিতাকে বাড়িয়ে গরমে হজমশক্তি বাড়াতে সাহায্য করে।

ঝিঙে- এই সবজিটি মূলত গরমকালেই পাওয়া যায়। গরমে ঝিঙে দিয়ে কচি মাছের ঝোল খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যের জন্যও খুবই ভালো। এই সবজিটিতে প্রচুর মাত্রায় ফাইবার ও জলীয় উপাদান থাকে যা হজম প্রক্রিয়ায় সাহায্য করে।

শশা- শশা সবসময়ই শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এর মধ্যে যে সিলিকা নামক উপাদান থাকে তা শরীরকে ডিটক্স করে ত্বক ভালো রাখতে সাহায্য করে।

চালকুমড়ো- এই সবজি খানিকটা লাউয়ের মতোই আমাদের শরীরকে শীতল রাখে। এতে প্রচুর মাত্রায় জলীয় উপাদান থাকে যা গরমে শরীরে জলের ঘটতি মেটায়।

চিচিঙ্গে- সবজিটি গরমকালে মেলে। এটি গরমে তাপজনিত ক্ষতির হাত থেকে শরীরকে রক্ষা করতে পারে।

তিন্ডা- এই সবজি মূলত রাজস্থান ও সংলগ্ন এলাকাতে মেলে। এটি পশ্চিম ভারতের মানুষরা গরম থেকে রক্ষা পেতে খাদ্য তালিকায় রাখেন। সহজপাচ্য এই সবজি হজম প্রক্রিয়াতেও সাহায্য করে।

ঢ্যাঁড়স- গরমের এই সবজি ফাইবার ও ভিটামিন সি সমৃদ্ধ। এটি অতিরিক্ত গরমে শরীরকে শীতল রাখে সঙ্গে ইমিউনিটি বাড়াতেও সাহায্য করে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.