সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুরবানি ইদ-ত্যাগের উৎসব৷ আত্মত্যাগের এই দিনে পরস্পরকে আলিঙ্গন করেই শুভেচ্ছা জানান ধর্মপ্রাণ মুসলিমরা৷ দীর্ঘদিনের রীতি৷ এই আলিঙ্গনেই পারস্পরিক বন্ধন যেন সুদৃঢ় হয়৷ অথচ সেই আলিঙ্গনেই বাদ সাধছেন খোদ মৌলবিরা৷ উত্তরপ্রদেশে এই মর্মে চলছে প্রচারও৷
কিন্তু কেন এই সিদ্ধান্ত?
[ নোট বাতিলে বড় সংকট থেকে বেঁচেছে দেশ, মত অনিল বোকিলের ]
জানা যাচ্ছে, উৎসবের আনন্দে থাবা বসিয়েছে সোয়াইন ফ্লু৷ ইতিমধ্যেই সে রাজ্যে প্রায় ৬৬ জন প্রাণ হারিয়েছেন এই রোগের প্রকোপে৷ সংখ্যা আরও বেশি হলেও অবাক হওয়ার কিছু নেই৷ ক্রমশ মহামারির আকার নিচ্ছে এই রোগ৷ এই পরিস্থিতিতে পারস্পরিক আলিঙ্গনে তা আরও দ্রুত ছড়াতে পারে৷ অথচ ইদে রীতি মেনে মুসলিমরা তা করবেনই৷ এ নিয়েই চিন্তায় পড়েন মৌলবিরা৷ শেষমেশ সিদ্ধান্ত নেওয়া হয়, ইদে শুভেচ্ছা বিনিময় হবে ঠিকই, কিন্তু কোনওরকম আলিঙ্গন নয়৷ মৌলবিদের এ কথায় রাজি হন ইমামরাও৷ শুক্রবার প্রায় সবক’টি মসজিদ থেকে এই বার্তা প্রচার করা হয়৷ সেইমতো বহু মানুষই পরস্পরকে মুখে শুভেচ্ছা জানাচ্ছেন৷ কিন্তু আলিঙ্গনাবদ্ধ হচ্ছেন না৷ ইদের চেনা ছবিতে তাই এবার যেন একটু বদল৷ পরিবর্তন অন্য এক বিষয়েও৷ নিজেদের মধ্যে যত মতবিরোধই থাক না কেন, স্বাস্থ্য সংক্রান্ত এই ব্যাপারে একমত হয়েছেন শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মানুষরা৷
[ মোদি কথাই শুনতে চান না, বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের ]
সাধারণভাবে মুসলিমরা ধর্মপ্রাণ হিসেবেই পরিচিত৷ নিজেদের রীতি ও প্রথা পালন করতে তাঁরা অঙ্গীকারবদ্ধ থাকেন৷ এতদিনের আলিঙ্গনের রীতি তাঁরা তাই ভাঙলেন কীভাবে? মৌলানা খালিদ রশিদ জানিয়েছেন, ধর্মীয় রীতি পালনের থেকেও অনেক জরুরি মানুষের জীবন বাঁচানো৷ তাই ভিড় থেকে মানুষকে দূরে থাকারও পরামর্শ দেওয়া হচ্ছে৷ এমনকী এই জমায়তকে উদ্দেশ্য করে সোয়াইন ফ্লু প্রতিরোধক নেওয়ার বার্তাও প্রচার করা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের