Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
World Health Day 2026 AI

বিশ্ব স্বাস্থ্য দিবস: এআই-কেই চিকিৎসক বানিয়েছেন? জানুন কী শুনবেন, কী শুনবেন না

এআই আমাদের তথ্য দেয়, দিশা দেখায়- কিন্তু চিকিৎসা করে না। নিজের শরীরের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শই শেষ কথা। প্রযুক্তিকে ব্যবহার করুন সচেতনভাবে- স্বাস্থ্য নিয়ে ঝুঁকি নয়, সচেতনতা বাড়ানোর জন্য।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৬, ১৬:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৬, ১৬:৫৫

options
link
বিশ্ব স্বাস্থ্য দিবস: এআই-কেই চিকিৎসক বানিয়েছেন? জানুন কী শুনবেন, কী শুনবেন না zoom
স্বাস্থ্যের শেষ কথা চিকিৎসক। ছবি: সংগৃহীত

আজ ৭ এপ্রিল। বিশ্ব স্বাস্থ্য দিবস (World Health Day)। দিনটি আমাদের মনে করিয়ে দেয়- স্বাস্থ্যই সবার আগে। আর এই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) স্বাস্থ্য-সংক্রান্ত তথ্যের এক সহজ ভরসা। কয়েক সেকেন্ডে উপসর্গ, করণীয়, পরামর্শ- সবই হাতের মুঠোয়। তবে মনে রাখা জরুরি, এআই তথ্য দিতে পারে, চিকিৎসা নয়। তাই দরকার সচেতন ব্যবহার। গুগল সার্চ, চ্যাটবট, বিভিন্ন এআই-চালিত অ্যাপ, যেন হাতের কাছে থাকা এক ‘ডিজিটাল উপদেষ্টা’। কয়েক সেকেন্ডেই উপসর্গ, সম্ভাব্য রোগ, এমনকী জীবনযাপনে পরামর্শও পেয়ে যাচ্ছি আমরা।

কিন্তু এখানেই প্রশ্ন- এই ভরসা কতটা নিরাপদ?
এআই আমাদের সাহায্য করতে পারে, কিন্তু চিকিৎসকের জায়গা নিতে পারে না। বরং এটিকে ভাবা যেতে পারে একটি সহায়ক টুল হিসেবে, যা তথ্য বুঝতে ও প্রাথমিক দিশা পেতে সাহায্য করবে, চূড়ান্ত সিদ্ধান্ত নয়।

Advertisement
world health day 2026 ai health tips dos donts limitations
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য বিষয়ে এআই ব্যবহার করবেন কীভাবে?
নির্ভরযোগ্য উৎস বেছে নিন
সব অ্যাপ বা ওয়েবসাইট সমান বিশ্বাসযোগ্য নয়। চিকিৎসা-সংক্রান্ত তথ্যের ক্ষেত্রে বিশ্বস্ত প্ল্যাটফর্ম বেছে নেওয়া জরুরি।
প্রশ্ন হোক স্পষ্ট ও নির্দিষ্ট
‘শরীর খারাপ লাগছে’, বললে এআই বিভ্রান্ত হতে পারে। বরং উপসর্গ, তীব্রতা- এসব জানালে উত্তরও হবে বেশি নির্ভুল।
উপসর্গ বোঝার প্রাথমিক দিশা
এআই অনেক সময় বুঝতে সাহায্য করে- এটা সাধারণ সমস্যা, নাকি দ্রুত চিকিৎসা দরকার। তবে এটুকুই, এর বেশি নয়।
নিজের স্বাস্থ্য নজরে রাখুন
ওয়্যারেবল ডিভাইস বা অ্যাপ দিয়ে হার্ট রেট, ঘুম বা হাঁটার হিসেব রাখলে নিজের শরীর সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়।
জটিল রিপোর্ট সহজ
ল্যাব রিপোর্টের কঠিন টার্ম বুঝতে এআই সাহায্য করতে পারে। এমনকী ডাক্তারকে কী জিজ্ঞেস করবেন, সেটাও গুছিয়ে বলে দিতে পারে।

world health day 2026 ai health tips dos donts limitations
ছবি: সংগৃহীত

কী করবেন

  • এআই-কে সহায়ক হিসেবে ব্যবহার করুন, ভরসার একমাত্র জায়গা হিসেবে নয়
  • প্রাথমিক ধারণা পেতে ব্যবহার করুন
  • পাওয়া তথ্য চিকিৎসক বা বিশ্বস্ত সূত্র দিয়ে যাচাই করুন
  • নিজের স্বাস্থ্য-তথ্য আপডেট রাখলে এআই আরও কার্যকর হয়
  • ডাক্তারের কাছে যাওয়ার আগে প্রশ্ন তৈরি করতে এআই-কে কাজে লাগান
  • এআই যদি চিকিৎসকের পরামর্শ নিতে বললে, সেটাকে গুরুত্ব দিন

কী করবেন না

  • এআই দিয়ে নিজে নিজে রোগ নির্ণয় করবেন না
  • কোনও ওষুধ এআই-এর কথায় শুরু বা বন্ধ করবেন না
  • ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সতর্ক থাকুন
  • সব উত্তরকে চূড়ান্ত সত্য ধরে নেবেন না
  • জরুরি পরিস্থিতিতে এআই-এর উত্তরের জন্য অপেক্ষা করবেন না
world health day 2026 ai health tips dos donts limitations
ছবি: সংগৃহীত

এআই-এর সীমাবদ্ধ
এআই যত তথ্যই জানুক, আপনার শরীরকে আপনার মতো করে চেনে না।
ব্যক্তিগত ইতিহাসে ঘাটতি: আপনার রোগের ইতিহাস, অ্যালার্জি বা ওষুধের প্রতিক্রিয়া- এগুলো এআই-এর পক্ষে জানা সম্ভব নয়।
ভুল তথ্যের সম্ভাবনা: ডেটা পুরনো বা ত্রুটিপূর্ণ হলে ভুল পরামর্শ দিতে পারে।
সীমাবদ্ধতা: সবসময় প্রশ্নের গুরুত্ব এআই ঠিকমতন ধরতে পারে না। সব এআই অ্যাপ নিরাপদ নয়।
ওষুধের ঝুঁকি: আপনার চলতি ওষুধ বা অ্যালার্জি না জেনে ভুল কিছু সাজেস্ট করতে পারে।
অকারণ ভয়: ছোট উপসর্গ বড় রোগ ভেবে আতঙ্ক তৈরি হতে পারে।
চিকিৎসায় দেরি: এআই-এর উপর ভরসা করে অনেকেই ডাক্তার দেখাতে দেরি করেন।
ভুল সিদ্ধান্ত: চিকিৎসকের পরামর্শ ছাড়া সিদ্ধান্ত বিপজ্জনক হতে পারে।

কখন ফোন না দেখে, চিকিৎসকের পরামর্শ জরুরি?

  • উপসর্গ যদি হঠাৎ গুরুতর হয়
  • ব্যথা, শ্বাসকষ্ট, অজ্ঞান হয়ে যাওয়া বা রক্তপাত হলে
  • এআই-এর উত্তর বারবার বিভ্রান্ত করলে
  • নিজের মনেই সন্দেহ তৈরি হলে

এই সময় একটাই সঠিক পদক্ষেপ, চিকিৎসকের কাছে যাওয়া।

এআই আমাদের তথ্য দেয়, দিশা দেখায়- কিন্তু চিকিৎসা করে না। নিজের শরীরের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শই শেষ কথা। প্রযুক্তিকে ব্যবহার করুন সচেতনভাবে- স্বাস্থ্য নিয়ে ঝুঁকি নয়, সচেতনতা বাড়ানোর জন্য।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.