সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় বাড়ি, বাড়ি লাগোয়া বাগান-এই চিন্তাভাবনা প্রায় হারিয়ে গিয়েছে৷ এক বা দু’কামরার ফ্ল্যাটই এখন আমাদের ঠিকানা৷ বাগান নেই তো কি? তা বলে কি আর একটু সবুজের ছোঁয়া থাক বাড়িতে, চাইবেন না? তাই তো দুধের স্বাদে ঘোলে মেটানোর মতোই, ঘরেই বাহারি গাছ রাখি আমরা৷ কিন্তু জানেন কি, এই বাহারি গাছই বিপদ ডেকে আনতে পারেন আপনার৷ এমনকি হতে পারে মৃত্যুও৷
[সাধের বারান্দায় বানিয়ে ফেলুন ফুলের বাগান, রইল টিপস]
অফিস, স্কুল এবং বাড়িতে হামেশাই বাহারি গাছ দেখতে পাই আমরা৷ কিন্তু বাড়িতে গাছ রাখার আগে অবশ্যই জেনে নিন, কোনটি আপনার শরীরের পক্ষে ক্ষতিকর আর কোনটা নয়৷ Dieffenbachia নামে এই গাছটি অত্যন্ত ক্ষতিকর৷ সুন্দর এই গাছটি যে আসলে আমাদের ক্ষতি করতে সক্ষম তা আমরা কেউই জানি না।

একজন অভিভাবকের দাবি, তাঁর বাড়িতে এই গাছটি রাখা ছিল৷ ওই গাছটিতে একদিন তাঁর শিশু হাত দেন৷ তিন বছর বয়সি শিশুকন্যা ওই গাছের পাতা খেয়ে নেয়৷ সঙ্গে সঙ্গে জিভ ফুলে যায়৷ এমনকী, মারা যায় ওই শিশুটি৷ সামান্য অসাবধানে তছনছ হয়ে যায় গোটা পরিবারটি৷ পূর্ব অভিজ্ঞতা থেকেই তাঁর দাবি, দেখতে সুন্দর হলেও এই বাহারি গাছটি বাড়িতে রাখা মোটেও উচিত নয়। হাত দেওয়া তো দূরস্ত, বাচ্চাদেরও এই গাছের কাছাকাছি যেতে দেওয়া অনুচিত৷ শুধু শিশুদের ক্ষেত্রেই নয়, বড়দেরও মারাত্মক ক্ষতি করতে পারে এই গাছটি৷ এই গাছটির পাতা মুখে দিলে এক মিনিটের মধ্যেই প্রাণহানি হতে পারে একটি শিশুর৷ প্রাপ্তবয়স্কদের মৃত্যু হতে পারে ১৫ মিনিটের মধ্যেই। এমনকি এই গাছ হাত দিয়ে ধরলে এবং এই হাত চোখে গেলে অন্ধত্বের সম্ভাবনা থাকে।
[ঘরোয়া পদ্ধতিতে যত্নে রাখুন কস্টিউম জুয়েলারি]
এই গাছ বাড়িতে রাখলেও, যাতে কেউ হাত না দিতে পারেন সেই বন্দোবস্ত করতে হবে৷ দুর্ঘটনা এড়াতে তাই আজই সাবধান হন৷ নইলে বিপদ অনিবার্য৷
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ