সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শখ করে সুন্দর সুন্দর চায়ের কাপ কিনেছেন। কিন্তু কাপ-ডিশের ব্যবহার ১৫ দিন ব্যবহার করতে না করতেই কাপে চায়ের বিচ্ছিরি দাগ। অনেক চেষ্টা করেও কিছুতেই দাগ উঠছে না। কী করবেন? জেনে নিন সহজ টিপস।
চা-কফির কাপ ১৫ মিনিট গরম জলে ভিজিয়ে রাখুন। গরম জলে বাসন মাজার তরল সাবানও মেশাবেন। এভাবে বাসন মাজলে চায়ের কাপে দাগ পড়বে না।
[আরও পড়ুন: বিয়ের আগে রুপোর ট্রে হাতে সিদ্ধি বিনায়কে ছুটলেন রাকুলপ্রীত-জ্যাকি, ছেঁকে ধরল ভিড়! দেখুন ভিডিও]
কাপ, কফি মগ পরিষ্কার করতে ভিনিগারের সাহায্য নিন। জলের সঙ্গে ১ চামচ ভিনিগার মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিন। তারপর ভিনিগারের মিশ্রণটি দিয়ে কাপগুলো মেজে নিন। দেখবেন ঝটপট দাগ উঠে যাবে।
কাপ থেকে চা-কফির দাগ তুলতে আপনি হাইড্রোজেন পারঅক্সাইডের সাহায্য নিতে পারেন। কয়েক ফোঁটা হাইড্রোজেন পারঅক্সাইড নিয়ে কাপ মেজে নিন। কয়েক মিনিট রেখে কাপ ধুয়ে ফেলুন। সমস্ত দাগ উঠে যাবে।
সপ্তাহে অন্তত একটা দিন চায়ের কাপ, ডিশ, কফি মগকে ডিটারজেন্টে ভিজিয়ে রাখুন। তারপর ভালো করে ঘষে নিন এতে কাপ ঝকঝকে থাকবে বহুদিন।
[আরও পড়ুন: ‘অযোধ্যার বেকারত্ব ঘোচাচ্ছে রামমন্দির’, রামলালার দর্শন করেই ‘ঢাক পেটালেন’ হেমা মালিনী!]
সর্বশেষ খবর
-
ওয়ার্ক ফ্রম হোম কাড়ছে তরুণদের মানসিক শান্তি! সুস্থ থাকার উপায় বাতলালেন বিশেষজ্ঞরা
-
গরমে কোল্ড ড্রিঙ্কস ভুলে যান! এই রাজস্থানি পানীয় খেলেই শরীর থাকবে ঠান্ডা ঠান্ডা কুল কুল
-
মধ্যরাতে যাদবপুরে জবরদখল হটাল রেল, প্রতিবাদে কী বলছেন টলিপাড়ার ‘বাম’ সেলেবরা?
-
যাদবপুরে ‘জবরদখলে’ বুলডোজার অ্যাকশন, হাই কোর্টের দ্বারস্থ দোকানদাররা
-
ফের অভিষেকের বাড়িতে সিআইডি, হাজিরা এড়িয়ে দিল্লিতে তৃণমূল সাংসদ