সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গয়না ভালবাসেন না, এমন মহিলার সংখ্যা হাতেগোনা। প্রায় প্রত্যেক মহিলাই গয়নার প্রতি আলাদা আকর্ষণ অনুভব করেন। আর যদি সেই গয়না হিরের হয়? তবে তা যে মন ছোঁবে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। গয়না কিনলেন, পরলেন আর তারপর রেখে দিলে তো তা দীর্ঘদিন ভাল থাকবে না। হিরের গয়নার (Diamond Jewellery) প্রয়োজন আছে যত্নের। কীভাবে গয়নার যত্ন নেবেন, তা বুঝতে পারছেন না তাই তো? তবে আপনার জন্য রইল সাধের হিরের গয়নার যত্ন নেওয়ার টিপস।

বাসন মাজার কিংবা জামাকাপড় কাচার সাবান দিয়ে হিরের গয়না পরিষ্কার করতে পারেন। একটি বাটিতে অল্প জল নিন। তাতে সামান্য সাবান দিন। এবার গয়নাটি ওই সাবান জলে ফেলে দিন। ১০-১৫ মিনিট ডুবিয়ে রাখুন। এবার তা তুলে নিন। দাঁত মাজার ব্রাশ দিয়ে ভাল করে ঘষে নিন। পরিষ্কার জলে গয়নাটি ধুয়ে ফেলুন। শুকনো নরম কাপড়ে জড়িয়ে মুছে নিন।

দাঁত মাজার পেস্ট দিয়েও (Toothpaste) হিরের গয়না পরিষ্কার করতে পারেন। সেক্ষেত্রে গয়নায় পেস্ট লাগিয়ে নিন। কিছুক্ষণ ওভাবে গয়নাটি রেখে দিন। পরিষ্কার জলে ধুয়ে ফেলুন। এবার নরম কাপড় দিয়ে মুছে নিন। দেখবেন আপনার দীর্ঘদিন ব্যবহার করা হিরের গয়না ফিরে পেয়েছে পুরনো জেল্লা।

[আরও পড়ুন: হঠাৎ করে ফ্রিজ বন্ধ! এই ৫ উপায়ে সবজি রাখুন তরতাজা]

বেকিং সোডার সাহায্যেও আপনার হিরের গয়না পরিষ্কার করতে পারেন। কীভাবে পরিষ্কার করবেন? ১-২ চামচ বেকিং সোডা নিন। তাতে অল্প জল দিয়ে পেস্ট তৈরি করুন। এবার তা গয়নার উপর লাগিয়ে রাখুন। ঠাণ্ডা জলে ধুয়ে ফেললেই পুরনো জেল্লা ফিরে পাবে হিরের গয়না।

[আরও পড়ুন: কোভিডে আক্রান্ত হয়ে ঘরবন্দি? মন ভাল রাখতে এভাবে ঘর সাজান]
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ