সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলব হোলি রং দেব না, তাই কখনও হয়? দোল আসলেই বাংলা ছবি ‘একান্ত আপনে’র গানটি মনে পড়ে যায়। তাই এবার দোলে রং খেলার প্রস্তুতি সেরে ফেলতেই পারেন। বাড়িতেই এবার বানিয়ে ফেলুন হোলির রং!
১) জবা ফুলের পাপড়ি শুকিয়ে, গুঁড়ো করে ময়দার সঙ্গে মেশালেই তৈরি লাল রং! কিংবা ১ লিটার জলে ২ চা চামচ লাল চন্দনের গুঁড়ো মিশিয়ে ফুটিয়ে নিন। ঠান্ডা করে পিচকিরিতে ভরে নিন। ফুটিয়ে নিতে পারেন বেদানার খোসা। টম্যাটো বা গাজরের রসের দিয়েও লাল রং বানাতে পারেন।
২) গুঁড়ো হলুদ মিশিয়ে নিন বেসন, ময়দা, চালের গুঁড়ো বা আটার সঙ্গে। গাঁদা ফুলের শুকনো পাপড়ির গুঁড়ো একটু বেশি পরিমাণে বেসনের সঙ্গে মিশিয়েও হলুদ রং বানাতে পারেন।
[আরও পড়ুন: পথের ক্লান্তি ভোলাবে কালুকের এই রূপ, মনকে দেবে শান্তি]
৩) ২ চা চামচ মেহেন্দিগুঁড়ো ১ লিটার জলে মিশালেও মিলবে সবুজ রং । এর একটা আলাদা মজাও রয়েছে! প্রথমে সবুজ, পরে রং হবে লালচে, খয়েরি। এই রং কিছুদিন থাকলেও কোনও ক্ষতি নেই! কিংবা জলে ফুটিয়ে নিন পালং, ধনেপাতা, পুদিনাপাতা। বেশ কিছুক্ষণ ফুটিয়ে ছেঁকে নিলেই তৈরি সবুজ রং।
৪) নীল রং তৈরি করার জন্য বেশ কয়েকটা অপরাজিতা ফুল সারারাত গরমজলে ভিজিয়ে রাখুন। সকালে নীল রং তৈরি! ঠান্ডা করে পিচকিরিতে ভরে নিন।
[আরও পড়ুন: চেহারার কালো ছোপ দূর করতে পার্লারে ছুটছেন? ভুল করছেন না তো!]
সর্বশেষ খবর
-
‘তুমি হদ্দ বোকা’, সাক্ষাৎকার চলাকালীন সঞ্চালিকার সঙ্গে বচসা, মাইক ছুড়ে ফেললেন ট্রাম্প
-
‘ক্রীড়াতেও পরিবর্তন দেখবে বাংলা’, খেলাকে রাজনীতিমুক্ত করার বার্তা দিয়ে আত্মবিশ্বাসী নিশীথ
-
স্ট্যালিন নেই, ক্ষুব্ধ সিপিএম! ভাঙন-ভয় নিয়েই দিল্লিতে বৈঠকে ‘ইন্ডিয়া’, সোনিয়ার পাশে মমতা
-
পালাবদলের বঙ্গে পুলিশে বিরাট পরিবর্তন, ডায়মন্ড হারবার-সহ বদলে দেওয়া হল ১৭৯ আইপিএসকে
-
‘বয়স নিয়ে রাইমা কখনও প্যানিক করে না’, হাওয়া বদলের মরশুমে খুনসুটি পরমব্রতর