সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিদিনের পরার গয়না হোক বা সোনা বা রূপোর মতো বহু মূল্যবান গয়না। তা পরার পর তা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ প্রয়োজন। সময়মতো তা পরিস্কার করাও দরকার। আপনার সাধের বিভিন্ন ধরনের গয়না কীভাবে পরিষ্কার করবেন এবং তা কীভাবে ভালো রাখবেন জেনে নিন উপায়।

সোনার গয়নার ঔজ্জ্বল্য সবকিছুকেই হার মানায়। ঔজ্জ্বল্য কমলেও সোনার গয়নার এক আলাদা মূল্য। কিন্তু তবুও তা বাড়িতে পরিষ্কার করতে চাইলে উষ্ণ গরম জলে সামান্য লিক্যুইড সাবান দিয়ে কিছুক্ষণ আপনার সোনার গয়নাটি ভিজিয়ে রেখে দিন। এরপর ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিলেই দেখবেন আপনার গয়না হতে উঠেছে আগের মতোই চকচকে।

অনেকেই সোনার বদলে ভালোবাসেন রুপোর গয়না পরতে। কিন্তু অনেকসময়ই রুপোর গয়না কালো হয়ে যায়। তা পরিষ্কার করার জন্য একই পদ্ধতিতে উষ্ণ গরমজলে লিক্যুইড সাবান দিয়ে ডুবিয়ে রেখে ব্রাশ দিয়ে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই দেখবেন আগের মতো চকচক করছে।

বাজারে এই মুহূর্তে অ্যান্টি টার্নিশ গয়না বহুল প্রচলিত। সেই অ্যান্টি টার্নিশ গয়না পরিষ্কার করতে হলে একটি পাত্রে খানিকটা বেকিং সোডা নিয়ে তাতে গয়নাগুলি রেখে একটি ফয়েল দিয়ে মুড়ে রেখে দিন কিছুক্ষণ। এরপর ওই ঢাকা খুলে গরম জলে ধুয়তে শুকনো করে মুছে নিন।
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের