সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির খাবার টেবিলে বহু রকমের জিনিস সাজিয়ে রেখে দেওয়া, এই ছবি কমবেশি প্রায় সব বাড়িতেই দেখা যায়। খাবার টেবিলে ভিড় করে রয়েছে আচারের শিশি, জলের বোতল, থালা, গ্লাস, নুন-গোলমরিচের কৌটো ইত্যাদি। আর খাবার টেবিলে এত পরিমাণে জিনিস রাখার ফলে আপনার খাবার খাওয়ার সময় টেবিলে জায়গা বের করে খাবারের প্লেট সাজিয়ে বসা হয় দুষ্কর। জেনে নিন এই সমস্যা থেকে কীভাবে মুক্তি পাবেন। জানুন খাবার টেবিলের সাজকৌশল।
প্রথমেই যা করতে পারেন তা হল একঘেয়ে ভাব কাটাতে পালটে ফেলুন খাবার টেবিলের ম্যাট ও কোস্টার। বিশেষ করে উৎসবের দিনগুলতে খাবার টেবিলের ভোল এভাবে পালটে ফেলার চেষ্টা করুন বিশেষভাবে। তাহলে পরিবারের সঙ্গে খেতে বসে একঘেয়ে লাগবে না আপনার সাধের খাবার টেবিল।

টেবিলকে একটু অন্যভাবে সাজাতে ছোট পাত্রে কোনও ইনডোর প্ল্যান্ট রাখতেই পারেন। এক টুকরো সবুজের ছোঁয়ায় পালটে যাবে একঘেয়ে খাবার টেবিলের ভোল। চাইলে গাছের বদলে সুগন্ধী মোম বা ফুলও রাখতে পারেন।
চাইলে টেবিলের মাঝখানে রাখতে পারেন কাঠ বা মাটির তৈরি কোনও শো-পিস বা অল্পস্বল্প ক্রকারি বা কাটলারি সেট। তবে মাথায় রাখবেন টেবিল সাজানোর সময় যেন বেশি জিনিস দিয়ে টেবিল সাজাবেন না। তাতে খুব একটা পরিবরত আসবে না।
খাবার টেবিল সাজানো মানেই দামি জিনিস দিয়ে তা সাজাতে হবে এমন একেবারেই নয়। তাই সাধ ও সাধ্যের কথা মাথায় রেখে মনপসন্দ জিনিস দিয়ে সাজান আপনার সাধের খাবার তেবিলটি। তাতে খাওয়ার সময় এক আলাদা পরিতৃপ্তি পাবেন।
সর্বশেষ খবর
-
এবার ‘বিদ্রোহী’ শিবিরে মমতার ‘ডান হাত’ ববি! সন্দীপনের সঙ্গে বিরোধী দলনেতার ঘরে ফিরহাদ
-
শ্যাম্পুতে স্রেফ এই তেল মেশালেই পাকা চুল হবে কুচকুচে কালো! ব্যবহার একদম সহজ
-
‘গ্রেপ্তার তো হয়েছেন, তাড়া কীসের!’ সুজিতের দ্রুত শুনানির আবেদন ‘অপ্রয়োজনীয়’ বলে খারিজ হাই কোর্টের
-
বন্ধুত্বের ফাঁদ পেতে পরিচিত যুবকদের দিয়ে বান্ধবীকে ধর্ষণের ছক তরুণীর! দুর্গাপুর কাণ্ডে হাড়হিম তথ্য
-
শীতেই বিয়ের পিঁড়িতে জেনিফার! কীভাবে বিদেশি পাত্রে মন মজল টেলি অভিনেত্রীর?