Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ১৫ জুন ২০২৬
Diwali decoration ideas

অশুভ বিনাশে শুভশক্তিকে আহ্বান করুন বাড়ির দুয়ার সাজিয়ে, রইল সহজ কিছু উপায়

উৎসবে তো এভাবেও আনন্দে মেতে ওঠা যায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৬, ২০২০, ২১:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৬, ২০২০, ২১:৫১

options
link
অশুভ বিনাশে শুভশক্তিকে আহ্বান করুন বাড়ির দুয়ার সাজিয়ে, রইল সহজ কিছু উপায় zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই শনিবার চলে গেলে পরের শনিবার বাঙালির দীপাবলি আর সারা দেশের দিওয়ালি (Diwali 2020)। একই দিনে আবার কালী পুজো (Kali Puja 2020)। কোভিড আবহে পরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখে প্রয়োজন না থাকলে যেমন বাইরে বের হওয়া উচিত নয়, পরামর্শ বিশেষজ্ঞদের। তেমনই সুস্থ থাকার তাগিদে বাজিও না হয় এবার ত্যাগ করলেন। উৎসবের আনন্দ তো এবার একটু অন্যভাবেও উপভোগ করা যায়। সারা ঘরের মতো বাড়ির দুয়ারখানিও সাজিয়ে তুললেন। এভাবেই শুভশক্তিকে আহ্বান করে অশুভের বিনাশ কামনায় ব্রতী হতে পারেন। সহজ কয়েকটি উপায়েই বাড়ির সদর দরজাটিকে করে তুলুন সুন্দর।

১) দিওয়ালির সময় বাড়ির দরজা সাজাতে তোরণের (Torans) জুড়ি মেলা ভার। অনেকের বাড়ির দরজা তোরণ দিয়ে সাজানোর প্রথাও থাকে। আপনার বাড়িতে তা না থাকলেও সাজাতে পারেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২) আলোর উৎসবে আলোর রোশনাই তো থাকবেই। প্রদীপ, মোমবাতি কিংবা টুনি লাইট, যা দিয়েই বাড়ি সাজান না কেন। কিছুটা দরজার চারপাশেও লাগিয়ে দেবেন। চাইলে তার সামনে ফটোশুটও সেরে ফেলতে পারেন।

৩) ফুলের সুবাসে আপনার অন্দরমহলকে ভরিয়ে দিন উৎসবের মরশুমে। শুভ কাজে তো ফুলের কোনও বিকল্প নেই। চোখের আরামের পাশাপাশি ঘ্রাণেও মিশে যাবে ভাল লাগার আমেজ।

[আরও পড়ুন: উৎসবের মরশুমে নিজের ঝাপসা আয়নাটিকে নতুন করে তুলুন সহজ উপায়ে]

৪) অনেকের বাড়িতেই ছোট ছোট টবে গাছ থাকে। সেগুলোকে বচ্ছরকার এই দিনে দরজার সামনে রেখে দিন। দেখবেন চেনা দুয়ারও সুন্দর হয়ে উঠবে। নতুনত্বের আভাস মিলবে।

৫) উৎসবের আনন্দ আরও বেড়ে যাবে ঐতিহ্যের ছোঁয়ায়। দরজা সাজিয়ে তুলুন এমন কিছু ঐতিহ্যময় চিত্রের মাধ্যমে। চাইলে নিজেই আঁকতে পারেন, নইলে কাউকে দিয়ে আঁকিয়ে নিতে পারেন। সারা বছরই আপনার দরজার সৌন্দর্য বাড়িয়ে ঐতিহ্যের এই পরশ।

৬) অনেকের বাড়িতেই পুরনো সামগ্রী থাকে। ঘর সাজানোর জন্য যা ব্যবহার হয়। তবে বেশিরভাগ সময়ই ঘরের এক কোনে কিংবা আলমারি, দেরাজে পড়ে থাকে। এগুলো বের করে আগে ভাল করে পালিশ করে নিন। তা দিয়ে দরজা সাজিয়ে দেখুন তো একবার। নিজের মতো করে এভাবেই উৎসবের আনন্দে মেতে উঠুন সুস্থ থেকে, সুরক্ষিত থেকে।   

[আরও পড়ুন: রান্নাঘরকে আরও আধুনিক করে তুলতে চান? এই ৫টি জিনিস আছে তো?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.