সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ দেশে অতিথিকে দেবতুল্য মনে করা হয়। তবে কালের নিয়মে মানুষ পালটেছে, পালটেছে অতিথিদের কিছু স্বভাব। এখন অনেক ক্ষেত্রেই অতিথি অযাচিতভাবে অন্দরমহলে ঢুকে পড়ে। হাসিমুখে তাঁদের স্বাগত জানাতে হয় বটে, তবে কয়েকটি বিষয় নিয়ে সতর্ক থাকা প্রয়োজন।

অযাচিত অতিথি বাড়ি ঢুকেই নানা প্রশ্ন করতে থাকবে। কিছু প্রশ্ন বিরক্তিকরও হবে। তবে আপনি মাথা ঠান্ডা রাখবেন। আর হাসিমুখে স্পষ্ট ভাষায় জবাব দেবেন। কোনও ব্যক্তিগত প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। তা যদি একান্ত নাই-ই করতে পারেন। জানিয়ে দেবেন, সে বিষয়ে আপনি কথা বলতে ইচ্ছুক নন।
[আরও পড়ুন: সর্বনাশ! YouTube ভিডিও লাইক করতেই ৩৩ লক্ষ টাকা খোয়ালেন যুবতী]
কিছু মানুষজন বাড়িতে ঢুকেই ভুল খুঁজতে শুরু করেন। যে কোনওভাবে আপনাকে খাটো দেখানোর চেষ্টাও করবে। নিজের উপর বিশ্বাস হারাবেন না।
কিছু অতিথির উপস্থিতি বাড়িতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। হয়তো এমন কোনও মন্তব্য তাঁরা করে ফেলতে পারে যার প্রভাবে গেরস্থালিতে ঝামেলার সৃষ্টি হতে পারে। মনে রাখতে হবে, ‘কুছ তো লোগ কহেঙ্গে…’। অতিথিকে বিদায় জানিয়ে তাঁর নেতিবাচক কথাও ভুলে যাবেন। তা নিয়ে অযথা ভাবনাচিন্তা করবেন না।

অনেকে আবার বলতে শুরু করেন আপনার কী করা উচিত আর কী করা উচিত নয়। আপনার বিবেক আর যুক্তিই আপনার সবচেয়ে শিক্ষক। সেই অনুযায়ী বিচার-বিবেচনা করেই কাজ করবেন।
[আরও পড়ুন: শুরুতেই বুঝিয়ে দিন বিছানায় আপনি সিংহ! সঙ্গমের আগেই সঙ্গিনীর শরীরে উঠুক ঝড়]
সর্বশেষ খবর
-
অভয়াকাণ্ড নিয়ে জয়াপ্রদার সিনেমার চুক্তি বাতিল পরিবারের, শঙ্কুদেব বললেন, ‘তৃণমূলের থেকে টাকা খেয়েছিল?’
-
বদলের বাংলায় চালু আয়ুষ্মান ভারত, কলকাতায় রবিবারই মেগা কর্মসূচিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা
-
এনআরএসে রহস্যমৃত্যু কর্মরত নার্সের! হাসপাতালের শৌচালয় থেকে উদ্ধার দেহ
-
দিল্লি বিস্ফোরণের নেপথ্যে আল কায়দাই! আরও জাল বিছাচ্ছে জেহাদিরা, সতর্ক করল রাষ্ট্রসংঘ
-
আর ইচ্ছামতো দ্বিপাক্ষিক সিরিজ নয়! ‘ক্রিকেট বাঁচাতে’ বড় সিদ্ধান্তের পথে জয় শাহর আইসিসি