সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিমধ্য়েই গরম পড়ে গিয়েছে। বাইরে থেকে ঘরে ফিরলেই একেবারে ঘাম ঘাম অবস্থা। রোদের তেজও বেশ প্রখর। তাই এসি চালু করার মতো অবস্থা। কিন্তু বহুদিন ধরে এসি তো বন্ধ। দুম করে চালিয়ে ফেলবেন না, বরং নজরে রাখুন এসব বিষয়।
১) বহুদিন এসি বন্ধ থাকার ফলে এসিতে ধুলো ময়লা জমতে পারে। তাই চালানোর আগে অবশ্য়ই ভাল করে পরিষ্কার করে নিন এসি। নাহলে হঠাৎ করে বিকল হতে পারে এসি।
২) নতুন করে এসি কিনতে হলে অবশ্য়ই ঘরের আয়তন বুঝে এসি কিনুন। না হলে এসির আয়ু বেশিদিন হবে না।
[আরও পড়ুন: আদা-রসুনের খোসা ছাড়াতে প্রচুর সময় লাগে? এই উপায়গুলিতে সহজেই কাজ হয়ে যাবে]
৩) শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে আগুন লাগা বা বিস্ফোরণ ঘটার অন্যতম কারণ হল এসির গ্যাস লিক হওয়া। তাই বেশ কিছু দিন বন্ধ থাকার পর, আবার এসি চালাতে গেলে আগে গ্যাস লিক হচ্ছে কি না, সেটা ভাল করে যাচাই করে নিন।
৪) একটানা এসি চালানোর ফলে যন্ত্রটির উপর অতিরিক্ত চাপ পড়ে। সেখান থেকেও অনেক সময়ে দুর্ঘটনা ঘটে। তাই প্রথম চালু করার পরই একটানা বেশিক্ষণ এসি চালাবেন না।
[আরও পড়ুন: কাপড় কাচার পর অবশ্যই পরিষ্কার করুন ওয়াশিং মেশিন, কীভাবে? রইল সহজ টিপস]
সর্বশেষ খবর
-
আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ-টিয়ার গ্যাস! ঝাড়খণ্ডে পুলিশের ‘বর্বরতা’য় ফুঁসছেন প্রকাশ
-
আমজনতার চেয়ে গড় আয়ু কম ডাক্তারদের! কিন্তু কেন? সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট
-
জোড়াফুল প্রতীক কার হাতে? চলতি সপ্তাহেই ভবিষ্যৎ নির্ধারণ মমতা-ঋতব্রতর
-
বিশ্বকাপে ফের দেখা যাবে আফগান রূপকথা, দক্ষিণ আফ্রিকার টিকিট পেলেন রশিদ খানরা
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন