Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Washing Tips

ওয়াশিং মেশিনে ডিটারজেন্টের সঙ্গে মেশান এই জিনিসটি, নিমেষে ঝকঝকে হবে জামাকাপড়!

অনেকেই অভিযোগ করেন, দামি ডিটারজেন্ট ব্যবহার করেও কাচা কাপড়ে সেই সতেজ ভাব মিলছে না। আসলে সমস্যাটা ওয়াশিং মেশিনের নয়। শুধু সাবান নয়, জামাকাপড় নতুনের মতো ঝকঝকে রাখতে ডিটারজেন্টের সঙ্গে মেশাতে হবে অতি সাধারণ এক উপাদান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১৭:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১৭:২৬

options
link
ওয়াশিং মেশিনে ডিটারজেন্টের সঙ্গে মেশান এই জিনিসটি, নিমেষে ঝকঝকে হবে জামাকাপড়! zoom
ডিটার্জেন্টের সঙ্গে আর কী মেশাবেন?
Advertisement

ব্যস্ত জীবনে ঘড়ি ধরে হাত দিয়ে জামাকাপড় কাচার সময় কোথায়? অগত্যা ভরসা সেই ওয়াশিং মেশিন। কিন্তু সাধের যন্ত্রে কাচার পরেও কি দাগ থেকে যাচ্ছে? পোশাকের ঔজ্জ্বল্য কি দিন দিন ফিকে হয়ে আসছে? অনেকেই অভিযোগ করেন, দামি ডিটারজেন্ট ব্যবহার করেও কাচা কাপড়ে সেই সতেজ ভাব মিলছে না। আসলে সমস্যাটা মেশিনের নয়, বরং সঠিক পদ্ধতির। বিশেষজ্ঞরা বলছেন, শুধু সাবান নয়, জামাকাপড় নতুনের মতো ঝকঝকে রাখতে ডিটারজেন্টের সঙ্গে মেশাতে হবে অতি সাধারণ এক উপাদান।

ফাইল ছবি

ডিটারজেন্ট কেন যথেষ্ট নয়?
চোখে দেখা যায় এমন ময়লা ডিটারজেন্ট পরিষ্কার করতে পারে ঠিকই, কিন্তু অদৃশ্য জীবাণু বা ঘামের জেদি গন্ধ অনেক সময় থেকেই যায়। এছাড়া ডিটারজেন্টের অতিরিক্ত ক্ষার নিয়মিত ব্যবহারে কাপড়ের তন্তু বা ফ্যাব্রিক নষ্ট করে দেয়। আবার জলে খনিজ বা মিনারেলের পরিমাণ বেশি থাকলে তা কাপড়ের ভাঁজে আটকে গিয়ে পোশাককে খসখসে করে তোলে। এখানেই ডিটারজেন্ট হার মেনে যায়।

Advertisement

ডিটার্জেন্টের সঙ্গে আর কী মেশাবেন?
জামাকাপড় কাচতে ডিটারজেন্টের সঙ্গে মেশান সাদা ভিনিগার। ভিনিগারের গুণাগুণ বহুমুখী। এর অ্যাসিডিক উপাদান পোশাকে বাসা বাঁধা ব্যাক্টেরিয়াকে নিমেষে ধ্বংস করে। অথচ এতে ফ্যাব্রিকের কোনও ক্ষতি হয় না।

দুর্গন্ধ মুক্তি: ঘাম বা ভ্যাপসা গন্ধ দূর করতে ভিনিগার অপ্রতিদ্বন্দ্বী।

রঙের সুরক্ষা: রঙিন পোশাকের ঔজ্জ্বল্য ধরে রাখতে এবং সাদা পোশাকের হলুদ ভাব কাটাতে এটি ম্যাজিকের মতো কাজ করে।

কোমলতা: ফেব্রিক সফটনারের বদলে ভিনিগার ব্যবহার করলে কাপড় অনেক বেশি নরম থাকে।

ফাইল ছবি

ব্যবহারের সঠিক পদ্ধতি
ব্যবহারের নিয়ম খুবই সহজ। যখন ওয়াশিং মেশিনে জামাকাপড় দেবেন, তখন তার সঙ্গে আধ কাপ সাদা ভিনিগার যোগ করুন। তবে মনে রাখবেন, ভিনিগার সরাসরি ডিটারজেন্টের সঙ্গে মিশিয়ে দেবেন না। মেশিনের নির্ধারিত খাঁজে বা জল ভরার সময় এটি দিন। যারা হাতে কাচেন, তারা বালতির জলে আধ কাপ ভিনিগার মিশিয়ে জামাকাপড় অন্তত ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। ফল পাবেন হাতেনাতে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.