সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতই পরিষ্কার করা হোক৷ ঘরের কোনে কিছ একটু ময়লা থেকেই যায়৷ আর এই ময়লাই প্রভাব ফেলছে আপনার বাচ্চার মস্তিষ্কে৷ হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনারই বাড়ির আলমারি কোনে, রান্নাঘরের তাকে, স্টাডি টেবিলের উপর পড়ে থাকা সামান্য ময়লাই আপনার প্রিয়জনের গুরুতর ব্যাধির কারণ হতে পারে৷ জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের এক সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য৷
গবেষণার জন্য প্রথমে বেশ কয়েকটি বাড়ির শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়৷ পরে সেই শিশুদের বাড়িতে গিয়ে অন্দরমহল ও পারিপার্শ্বিক পরিবেশ খতিয়ে দেখা হয়৷ সেখান থেকে গবেষকরা জানতে পারেন, বাড়ির বিভিন্ন তাক, আলমারি কোনা, টেবিলের কোনায়, এমনকী মেঝেতে জমে থাকা ধুলোতেই রয়েছে ভয়ানক জীবাণু৷
এগুলোর সংস্পর্শে সবচেয়ে বেশি আসে বাচ্চারাই৷ কারণ সারা বাড়িতেই তাঁদের বিচরণ৷ এই জমে থাকা ধুলো-ময়লা থেকে ক্ষতিকারক রাসায়ণিক তাঁদের শরীরে প্রবেশ করে সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দেয়৷ যার ফলে ধীরে ধীরে বাচ্চাদের ‘ইমিউনিটি’ কমতে থাকে৷ বিভিন্ন ক্ষতিকারক রোগ তাঁদের শরীরে বাসা বাঁধতে শুরু করে৷ শরীর ভাল না থাকলে মস্তিষ্কও পূর্ণতার সুযোগ কম পায়৷
তাই ঘর হামেশা পরিষ্কার রাখার জন্যই অভিভাবকদের কাছে আবেদন জানিয়েছেন গবেষকরা৷ এতে শুধু বাচ্চা নয়, নিজেরাও সুস্থ জীবন অতিবাহিত করতে পারবেন বলে আশা তাঁদের৷ অবশ্য ঘর পরিষ্কার করার জন্য ফিনাইল ও রাসায়নিক ব্যবহার করতে বারণ করেছেন গবেষকরা৷ কারণ তারও প্রতিক্রিয়া ক্ষতিকারক৷
সর্বশেষ খবর
-
তৃণমূল সাংসদরা পিছনের সারিতে কেন, দলত্যাগীদের পদ খারিজ কবে? স্পিকার সাক্ষাতে প্রশ্ন অভিষেকদের
-
‘জীবনে শর্টকাট নিও না…’, রিলপ্রেমী জেন জি’দের নয়া বার্তা প্রধানমন্ত্রীর
-
২৫ সপ্তাহেই প্রসব যন্ত্রণা! শান্তিপুরে একসঙ্গে চার সন্তানের মা হলেন বধূ, তারপর…
-
ভারত-বাংলাদেশ সম্পর্ককে স্রেফ হাসিনা-কেন্দ্রিক করে লাভ নেই
-
‘ভারতকে এর মূল্য চোকাতে হবে’, মার্কিন আদালতে আদানির স্বস্তিতে রাহুলের নিশানায় মোদি