সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম দরিয়ায় আজ আর ডুব দেওয়ার সময় কার কাছেই বা আছে? আজ তো সবই মোবাইল ফোনের অন্দরমহলে ঠাঁই পেয়েছে৷ ভালবাসা প্রকাশ করতে গেলেও এখন ইমোজির সাহায্যই নিতে হয় বং জেনারেশনকে৷ তাই সই, তবে প্রেম যেভাবেই করা হোক না কেন তাঁর কিছু নিয়ম-কানুন অবশ্যই থাকে৷ যা মেনে চললে ভালবাসায় জোয়ার আসতে বাধ্য৷
১) মোবাইলে প্রেম করতে গেলে কন্ঠস্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ মনে রাখতে হবে চোখে চোখে ইশারা এই মাধ্যমে খুব বেশি হবে না৷ তাই ভালবাসার মানুষের মন কথার মাধ্যমেই জয় করতে হবে৷
২) টেক্স মেসেজের বদলে এখন প্রেমিক-প্রেমিকাদের মনের কথা বিনিময়ের আধার হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জারগুলি৷ তাতে সঠিক ইমোজি ব্যবহার আপনার হাতেই৷ ভুল পাঠালে ভয়ের কিছু নেই৷ বড় বড় দেশে এমন ছোট ছোট ঘটনা হয়েই থাকে৷
৩) মনের কথা বলতে গিয়ে কোনও বিখ্যাত কোটেশনের সাহায্য নিতেই পারেন৷ এতে কোনও দোষ নেবেন না আপনার প্রেমিক বা প্রেমিকা বরং খুশিই হবেন নিজের স্তুতিতে৷
৪) ব্যস্ত সময়ের ফাঁকে পছন্দের মানুষটার কথা মনে পড়ছে? ফোন করবেন? কাজের মাঝে থাকতে পারে তো? একটা ছোট্ট মেসেজ ছেড়ে দেওয়াই যায়৷ তাতে বুঝতে পারবেন ওপারের পরিস্থিতি অনুকুল আছে কিনা৷
৫) গ্লোবালাইজেশনের যুগে ভৌগলিক দূরত্ব ক্রমেই বাড়ছে৷ বাড়ছে লং ডিসটেন্স রিলেশনশিপের হার৷ সেক্ষেত্রে মোবাইলই একমাত্র ভরসা৷
তবে, মোবাইল প্রেম যতটা ভাল, ততটাই মন্দ হতে পারে৷ সবই নির্ভর করছে আপনাদের সতর্কতা ও সচেতনতার উপর৷
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার