সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিষ্টি খেতে ভালবাসেন না, এমন মানুষের সংখ্যা বোধহয় বেশি নেই৷ তার উপর আবার উৎসবের মরশুম৷ এই সময়ে ডায়েটের কথা ভুলে মিষ্টি খান সকলেই৷ পুজোর শেষে বাড়ি বাড়ি এক সময়ে নারকেল নাড়ু, নারকেল ছাপা তৈরির ধুম লেগে যেত৷ কিন্তু এখন আর এত সময় কোথায়? ছুটির দিনে পরিশ্রমও করতে মন চায় না৷ তাই আর সেভাবে নাড়ু বা মিষ্টি তৈরি করাও হয় না৷ কিন্তু ভাবুন তো, সামান্য পরিশ্রমেই যদি বাড়িতে বানিয়ে ফেলা যেত কোনও মিষ্টি; তাহলে, কি ভালই হত তাই না? কিন্তু জানেন কি, সামান্য পরিশ্রমেই আপনি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন ভাতের ক্ষীর৷ বাড়ির ছোট বড় সব বয়সের সদস্যেরই মন কাড়তে পারে এই লোভনীয় পদ৷
[ঠাকুর দেখতে যাওয়ার আগে চটপট পেট ভরাতে চান, ট্রাই করুন এই রেসিপি]
উপকরণ:
- ৩ কাপ চাল নিন
- ৬ কাপ দুধ
- কাপের ১/৪ ভাগ চিনি
- ছোট এলাচ ও কাজুবাদাম (প্রয়োজন মতো)
[পুজোয় সেরা খাবারের সন্ধান মিলবে শহরের এই রেস্তরাঁগুলিতে]
প্রণালী:
ভাতের ক্ষীর তৈরির জন্য প্রথমেই একটি ছোট পাত্রে জল নিন৷ এবার রাতভর ওই জলের মধ্যে বাদাম ভিজিয়ে রাখুন৷ পরেরদিন সকালে বাদামগুলি ছুরি দিয়ে সরু সরু করে কেটে নিন৷ এরপর একটি প্রেশার কুকার নিন৷ তার মধ্যে দুধ ঢেলে দিন৷ ঢিমে আঁচে দুধ ফুটতে দিন৷ বেশ কিছুক্ষণ পর দুধের উপর ভাত দিয়ে দিন৷ এবার প্রেশার কুকারের মধ্যে একে একে চিনি, বাদাম ছড়িয়ে দিন৷ সব উপকরণ প্রেশার কুকারে দিয়ে ঢাকা বন্ধ করে দিন৷ ১০-১২ মিনিট অল্প আঁচে দুধ ফুটতে দিন৷ দুধ ঘন হয়ে গেলে আঁচ বাড়িয়ে দিন৷ প্রেশার গ্যাস থেকে নামিয়ে দেখুন দুধ প্রায় শুকিয়ে গিয়েছে৷ ভাতও প্রায় কাদা কাদা হয়ে গিয়েছে৷ না হলে একটি চামচ দিয়ে ভাল করে নাড়িয়ে নিন৷ এবার প্রেশার কুকার থেকে ক্ষীরটি একটি বাটিতে ঢেলে নিন৷ এরপর উপর দিয়ে কেশর, কাজুবাদাম ছড়িয়ে দিন৷ ঠান্ডা হয়ে যাওয়ার পর তা পরিবেশন করুন৷ যে খাবেন, সেই আঙুল চাটতে বাধ্য৷
সর্বশেষ খবর
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?
-
‘এটা তো হওয়ারই ছিল’, হলিউডে সুযোগ পেয়েই কেন এমন বললেন বঙ্গতনয়া সায়নী?
-
পরকীয়ায় বাধা, প্রেমিকাকে সঙ্গে নিয়ে সন্তানদের সামনেই স্ত্রীকে খুন! হাড়হিম কাণ্ড ভরতপুরে
-
প্রতি আধঘণ্টায় ১ জনের মৃত্যু! কঙ্গোয় আরও মারাত্মক ইবোলা সংক্রমণ, প্রাণীদেহ থেকে ছড়াচ্ছে রোগ
-
কর্নাটকে নিষিদ্ধ হবে আরএসএস? সংঘকে চ্যালেঞ্জ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রিয়াঙ্ক খাড়গের