সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের বাজারে বিক্রি শুরু হল iBall-এর নতুন ক্যামেরা স্মার্টফোন Andi F2F 5.5U মডেলের৷ F2F সিরিজের নবতম সংযোজন এই অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল Sony Exmor R সেন্সর যুক্ত ক্যামেরা৷ প্রস্তুতকারক সংস্থার দাবি, এই ক্যামেরার সাহায্যে অসাধারণ ছবি তোলা যাবে৷ আমাজন ইন্ডিয়া-য় মডেলটি মিলছে মাত্র ৬,৯৯৯ টাকায়৷
ডুয়াল সিমের iBall Andi F2F 5.5U হ্যান্ডসেটের ডিসপ্লে ৫.৫ ইঞ্চির৷ পিক্সেল রেট ৭২০x১২৮০৷ এইচডি আইপিএস ডিসপ্লে৷ ১ গিগাহার্ৎজ কর্টেক্স-এ-৫৩ কোয়াড কোর প্রসেসরের সঙ্গে ক্লাব্ড ১ জিবি র্যাম৷
দামের নিরিখে এই হ্যান্ডসেটের ক্যামেরা বেশ শক্তিশালী৷ রয়েছে Sony Exmor R sensor-সহ ৮ মেগাপিক্সেল অটো-ফোকাস রিয়ার ক্যামেরা৷ ফ্রন্ট ক্যামেরা ৫ এমপি-র৷ রয়েছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ৷ ভিডিও রেকর্ডিং হবে সম্পূর্ণ এইচডি মোডে৷ ছবি তোলা যাবে একাধিক মোডে৷ লাইভ ফটো মোড, মাল্টি অ্যাঙ্গেল ভিউ মোড ও এইচডিআর মোড অপশন রয়েছে৷ স্মার্টফোনটির ইনবিল্ট মেমোরি ৮ জিবি৷ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এক্সপ্যান্ডেবল ৩২ জিবি পর্যন্ত৷
iBall Andi F2F 5.5U একটি ফোর-জি হ্যান্ডসেট৷ এই দামের মধ্যে ব্যাটারি বেশ ভাল, ২৭০০ এমএএইচ৷ ফোর-জি নেটওয়ার্কে একটানা সাড়ে সাত ঘণ্টা পর্যন্ত কথা বলা যাবে৷ এখন শুধুমাত্র সোনালি রংয়ের মডেলটি মিলছে আমাজনে৷

সর্বশেষ খবর
-
নদিয়ায় গরুর দুধেও মাইক্রোপ্লাস্টিক! ‘ভুল না শুধরালে’ বড় বিপদ, কী বলছেন বিশেষজ্ঞরা?
-
জোর করে রুশ সেনায় ভর্তির চেষ্টা! মস্কোয় আটক ভারতীয় ইঞ্জিনিয়ার, কেন্দ্রের দ্বারস্থ পরিবার
-
৭ অক্টোবরের চেয়েও বড় হামলার ছক! ইজরায়েলের বিরুদ্ধে ঘুঁটি সাজাচ্ছে ইরান, প্রকাশ্যে রিপোর্ট
-
শ্রদ্ধা কাণ্ডের ছায়া গুয়াহাটিতে, স্ত্রীকে খুনে করে মাথা ফ্রিজে ঢোকাল স্বামী!
-
অতীতে বিঘ্নিত হয়েছে ডার্বি, দেবীপক্ষে যুবভারতীতে সম্ভব ইস্টবেঙ্গল ম্যাচ? মুখ খুললেন ক্রীড়ামন্ত্রী